হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ আগষ্ট সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার পূর্ব ধুলজুড়ি গ্রামের হীরা মিয়ার মেয়ে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী টুম্পা আক্তার (৬) নিজ বাড়ির সামনে রাস্তা পাড় হওয়ার সময় গলাচিপা বাজারগামী একটি যাত্রীবাহি অটোরিকশা পিছন থেকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত টুস্পাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ উপজেলার কুড়িমারা গ্রামের অটো-রিকশা চালক রসুল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।



















