ছাত্রলীগকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করার আহবান
ময়মনসিংহ প্রতিনিধি : তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে ছাত্রলীগকে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করার আহবান জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৮ আগষ্ট সোমবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত কর্মী সম্মেলনে এ আহবান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমূল আলম সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় সাবেক ছাত্রলীগ নেতানেতা মোহিত উর রহমান শান্ত, পৌর মেয়র ইকরামূল হক টিটু, জেলা ছাত্রলীগৈরন সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ময়মনসিংহের ১৩টি উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















