ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে তিন দিনব্যপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬৩
সাপাহারে তিন দিনব্যপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

photo,sapahar,18-08-2014নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ১৮ আগষ্ট সোমবার সকাল ১০ টায় সদরের জিরোপয়েন্ট স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার। উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞার সভাপতিত্বে ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন। উপজেলা কৃষি অফিসের সহঃ উদ্ভিদ সংরক্ষন অফিসার আতাউর রহমান সেলিমের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, তিলনা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুরে ফিলিস্তিনীদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ পেকুয়ায় নিরীহ এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads