মেহের আমজাদ, মেহেরপুর : ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্মম আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন সহ দোয়া করেছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শত শত মানুষ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আমঝুপি বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমঝুপি আলিয়া মাদ্রাসার সহকারী সুপার শরিফুল ইসলাম, ইউপি সদস্য রুহুল আমিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহন করেন। ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা ফিলিস্তিনীদের উপর অত্যাচার ও গণহত্যা বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান। পরে ইহুদীদের হাত থেকে নিরীহ ফিলিস্তিনীদের রক্ষার্থে দোয়া অনুষ্ঠিত হয়।

মেহেরপুরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব পূণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে শহরে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টার সময় মেহেরপুর শহরের বড় বাজারের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ ও সিদ্ধেশ্বরী কালিমন্দিরের সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্যের নেতৃত্বে শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিত বোস মনা, কার্ত্তিক মল্লিক, মাধব ভাস্কর, বিজয় আগরআওয়ালা, তপন সাহা, রবি ভট্টাচার্য, দ্বিজেন্দ্রনাথ বিশ্বাস, কিশোর পাত্র, মদন কুমারসহ শ্রীকৃষ্ণের ভক্তরা শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।

মেহেরপুরে মরহুম শ্রমিকের পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একজন মরহুম শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গত শনিবার রাত ৯ টায় ওই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি সামসুল ইসলাম আবুল মরহুম শ্রমিক নাজির হোসেনের স্ত্রী মলি খাতুনের হাতে আর্থিক সহযোগিতা হিসেবে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এসময় জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খাকসার আলী, সহ-সাধারন সম্পাদক বাবু সর্দ্দার, সাংগাঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, শ্রমিক সদস্য আবু সাঈদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুর পৌর সভার ৪ নং ওয়ার্ডের নতুনপাড়ার বাসিন্দা জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সদস্য নাজির হোসেন প্রায় ২ মাস আগে মারা যান।
মেহেরপুরের মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন মারাত্মক অসুস্থ
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন (৭৫) মারাত্মক অসুস্থ। তিনি বর্তমানে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন শুক্রবার রাতে ছিপছিপে বৃষ্টির মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাবার সময় বাড়ির উঠানে পা পিছলে পড়ে যান। এসময় মারাত্মক আহত হন। শনিবার সকালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাজার নীচে ডান পায়ের হিপ জয়েন্টের হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হলে ওই দিন বিকেলে তাকে ঢাকার উদ্দেশ্যে নেয়া হয় এবং ওই রাতেই তাকে ঢাকার নর্দান ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুক্তিযোদ্ধা ছাদেক হোসেন’র বড় ছেলে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েচ লাবলু আরো জানান, আজ সোমবার বিকেল ৪ টায় এ হাসপাতালে তার অপারেশন করবেন অর্থোপেডিক্স সার্জারি ডা. শফিকুল ইসলাম। তিনি পরিবারের পক্ষ থেকে তার পিতার সুস্থ্যতা কামনা করে সকলের দোয়া কামনা করেছেন।



















