ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেকুয়ায় নিরীহ এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ

খবর টি পড়েছেন : ১৯৮
পেকুয়ায় নিরীহ এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এম.আবদুল্লাহ আনসারী, পেকুয়া (কক্সবাজার) : পেকুয়ায় নিরীহ এক ব্যক্তিকে অমানবিক নির্যাতন চালিয়ে অগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, গতকাল ১৭ আগষ্ট ঘটনাটি ঘটে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী এলাকার লোকজন জানান, পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার সাবের হোসেন মেস্ত্রির পুত্র আবু হানিফকে স্থানীয় ডাকাত শিব্বির, শাহাবউদ্দিন, জাহাঙ্গীর, মইদ্যা, ওসমান সহ একদল দুবৃত্ত তুলে নিয়ে যায়। পরে তার উপর অমানবিক নির্যাতন চালিয়ে তার হাতে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক তুলে দিয়ে পুলিশের হাতে খবর দেয় তারা। পরে পেকুয়া থানার এসআই রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক আবু হানিফের পিতা সাবের হোসেন মেস্ত্রি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার নিরীহ পুত্রকে পুর্ব শত্রুতার জের ধরে এলাকার চিহিœত ডাকাত ও কয়েক ডজন মামলার আসামী শিব্বির, শাহাবউদ্দিন, জাহাঙ্গীর, মইদ্যা, ওসমানের নেতৃত্বে কয়েকজন ধরে প্রথমে ওয়াহিদুর রহমান ওয়ারেচীর কাচারীতে নিয়ে নির্মমভাবে পিটিয়ে নির্যাতন চালায় এবং পরে একটি অস্ত্র দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তার পুত্রের উপর নির্যাতনের একটি ভিড়িও ফুটেজও আছে বলে দাবি করেন তিনি। ওই ভিড়িও ফুটেজে দেখা যায়, হানিফকে ঘিরে একদল উত্তেজিত জনতা উত্তপ্ত বাক্য বিনিময় করছে এবং স্থানীয় আওয়ামীলীগ নেতা ওয়াহীদুর রহমান ওয়ারেচী একটি লাটি হাতে তাকে মারতে উদ্দ্যত হচ্ছে। এসময় তাকে ঘিরে অভিযুক্ত কয়েকজন ডাকাতকেও দেখা যায়। এ ব্যাপারে পেকুয়া থানার এসআই রেজাউল করিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে বারবাকিয়া বাজার থেকে হানিফকে আটক করা হয় এবং স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে একটি অগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এব্যাপারে ওসমান গণি নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। যার নং-১৪ তারিখ: ১৭/০৮/২০১৪ইং। আটক হানিফের পিতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মামলার তদন্তকালীন সময়ে সব অভিযোগ মাথায় নিয়েই মামলার তদন্ত হবে। নির্যাতনের ভিড়িও ফুটেজ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ফুটেজটি আমার হাতেও এসেছে। তদন্তের সময় সববিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাপাহারে তিন দিনব্যপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন পরবর্তী সংবাদ কক্সবাজারে পানিসম্পদ মন্ত্রীর সামনে এমপি ইলিয়াছকে নাজেহাল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads