ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় চাঁদা না পেয়ে রিক্সাচালককে ছুরিকাঘাত : স্বেচ্ছাসেবক লীগের ৩ কর্মী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৯২
বগুড়ায় চাঁদা না পেয়ে রিক্সাচালককে ছুরিকাঘাত : স্বেচ্ছাসেবক লীগের ৩ কর্মী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চাঁদা না পেয়ে রিক্সাচালককে ছুরিকাঘাতের অভিযোগে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের ৩ কর্মীকে গ্রেফতার করেছে। ১৮ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে রিক্সা চালক জুয়েলকে (২৫) ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত জুয়েলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

জানাগেছে, বগুড়া শহর স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকায় রিক্সা চালকদের কাছ থেকে জোরপুর্বক ৩০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে। সোমবার সকাল থেকে শহরের পিটিআই মোড়ে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক নাসিমের নেতৃত্বে কয়েকজন কর্মী ব্যাটারি চালিত রিক্সা থামিয়ে চাঁদা আদায় করছিল। সকাল সাড়ে ১০ টার দিকে জুয়েল নামের একজন রিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে স্বেচ্ছাসেবকলীগ কর্মীরা তাকে ছুরিকাঘাত করে। পুলিশ খবর পেয়ে আহত রিক্সা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবকলীগ কর্মী মিশু(২৩) কোরবান(২৫) এবং বিশাল(২৫) নামের তিনজনকে গ্রেফতার করে। বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান গ্রেফতারকৃত তিনজনই স্বেচ্ছাসেবকলীগের কর্মী। তারা বেশ কিছুদিন যাবৎ ব্যাটারি চালিত রিক্সা থামিয়ে চাঁদা আদায় করে আসছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাইকগাছা-কয়রায় নিরুত্তাপ হরতাল পালিত : আটক ১ পরবর্তী সংবাদ কলাপাড়ায় বেড়ীবাঁধ রক্ষায় মানববন্ধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads