ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছা-কয়রায় নিরুত্তাপ হরতাল পালিত : আটক ১

খবর টি পড়েছেন : ১৮১
পাইকগাছা-কয়রায় নিরুত্তাপ হরতাল পালিত : আটক ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা-কয়রায় জামায়াতের সকাল-সন্ধ্যা নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। হরতালে নাশকতা ঠেকাতে দু’উপজেলায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সোমবারের হরতাল সমর্থনে সংগঠণের কোন নেতাকর্মীকে পিকেটিং কিংবা মিছিল করতে দেখা যায়নি। বর্তমান সরকারের সময়ে জামায়াতের ডাকা প্রথম হরতাল অনেকটাই ঢিলে ঢালা ভাবে পালিত হয়। সকাল থেকে দুরাপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অধিকাংশ দোকানপাট ছিল খোলা। ফলে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি স্বাভাবিক জনজীবনে। তবে নাশকতা ঠেকাতে হরতালের আগের দিন রাতে পাইকগাছা থানা পুলিশ দক্ষিণ জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক এ্যাডঃ আব্দুল মজিদকে আটক করে। উল্লেখ্য, গত ১৪ আগস্ট কয়রা থানা পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের দক্ষিণ জেলা নায়েবে আমীর ও কয়রা উপজেলা চেয়ারম্যান মাওঃ আ.খ.ম. তমিজউদ্দীনকে গ্রেপ্তার করলে এর প্রতিবাদে দক্ষিণ জেলা জামায়াত সোমবার জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে।

Shamol Bangla Ads

সভাপতি বাবর আলী, সম্পাদক জি এ সবুর
পাইকগাছায় বনানী সংঘের কমিটি গঠণ

খুলনার পাইকগাছায় উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলীকে সভাপতি ও থানা বিএনপির সভাপতি এ্যাডঃ জি,এ সবুরকে সাধারণ সম্পাদক করে ঐতিহ্যবাহী বনানী সংঘের ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। শনিবার বিকালে সংগঠণের সাধারণ সভায় সমঝোতার ভিত্তিতে দু’বছর মেয়াদী এ কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক জি,এম আজহারুল ইসলাম, সহ সভাপতি পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, যুগ্ম সাধারন সম্পাদক এড. এম মোজাফফর হাসান, সহ-সাধারন সম্পাদক শেখ শহিদুল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ সুনীল কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক জি এ রশীদ, সহকারী ক্রীড়া সম্পাদক গাজী আঃ করিম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি এম আঃ খালেক, সমাজ কল্যান সম্পাদক শেখ মিজানুর রহমান (খোকন), আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ জামিনুর ইসলাম, প্রচার সম্পাদক প্রনব কুমার সরদার, প্রকাশনা সম্পাদক মোঃ ইমদাদুল হক, পাঠাগার সম্পাদক এড. শফিকুল ইসলাম কচি, সদস্যরা হলেনঃ গাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, সুবোল চন্দ্র মন্ডল, মোঃ আবু জাফর, ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, এড. বিলাস চন্দ্র রায়, মোঃ আনোয়ার আলী সানা, এড. জি এম আঃ সাত্তার, প্রভাষক মোঃ ময়নুল ইসলাম, গাজী ইমান আলী, শেখ মাহাবুবর রহমান রঞ্জু, মনোহর চন্দ্র সানা, আসলাম পারভেজ, মোঃ শফিকুল ইসলাম, সুভাষ চন্দ্র সরকার, মোল্যা হাবিবুর রহমান হবি, বিধান চন্দ্র রায়, নিজামউদ্দীন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেফতার পরবর্তী সংবাদ বগুড়ায় চাঁদা না পেয়ে রিক্সাচালককে ছুরিকাঘাত : স্বেচ্ছাসেবক…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads