মাহ্ফুজুর রহমান,তারাকান্দা, মযমনসিংহ : ময়মনসিংহ – হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌর সদরের পুরাতন শহীদ মিনার সংলগ্ন কড়ইতলা নামকস্থানে মায়ের জন্য ঔষধ নিতে এসে সড়ক দুর্ঘটনায় মাছুমা আরেফিন জেনি (১২) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট সোমবার সকাল পোনে ১১ টায় এ ঘটনায় জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামাউস মডেল একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্রী মাছুমা আরেফিন জেনি তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক মুঞ্জুর সাথে মায়ের জন্য ঔষধ কিনতে বাইসাইকেলযোগে সাহেব রোডের বাসা থেকে ফুলপুর বাসস্ট্যান্ড আসছিল। এ সময় হালুয়াঘাট থেকে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাছুমা আরেফিন জেনি নিহত এবং পিতা মোজাম্মেল হক মুঞ্জু আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং গাড়ী চলাচল স্বাভাবিক করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় গ্রামাউস মডেল একাডেমীসহ ফুলপুরে শোকের ছায়া নেমে আসে।
তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত এক

গতকাল দুপুরে ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় বিএনপি নেতা নিহত হয়েছে।
জানাগেছে, তারাকান্দার ভ‚ষাগঞ্জ-চংনাপাড়া সড়কের বাট্টাভাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মোটর সাইকেল আরোহী মাসুদ (৪০) কে পিছন থেকে একটি স্যালু ইঞ্জিন ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত মাসুদ গালাগাঁও ইউনিয়নের মৃত – তাহির উদ্দিনের পুত্র ও গালাগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি। দূঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটিকে থানায় নিয়ে আসে।
তারাকান্দায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ
তারাকান্দার কাকনী ইউনিয়নের বাগুন্দা গ্রামের জনতা বিদ্যুৎ ও ট্রান্সফরমার পুনঃস্থাপনের দাবিতে গতকাল সোমবার সকালে ঢাকা- শেরপুর- হালুয়াঘাট মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখেন।
জানা যায়, বাগুন্দা গ্রামের বিদ্যুৎ ট্রান্সফরমারটি ১৫ দিন আগে বিকল হয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এতে সেচ ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মারাত্বক সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ বিভাগ ট্রান্সফরমারটি খুলে নেয়ার দীর্ঘ দিনেও পুনঃস্থাপন না হওয়ায় এলকাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠে। ট্রান্সফরমার পুনঃস্থাপন ও বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ এলাকবাসি বাগুন্দা নামকস্থানে মহাসড়ক অবরোধ করেন। এতে দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।




