নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ঝিটকা গ্রামে সুমা বেগম নামে ৭ বছরের এক শিশু কন্যার গতকাল সোমবার বিকালে পানিতে ডুবে মারাগেছে। সে ওই গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে।

জানা যায়,উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মন্নাফ মিয়া শিশু মেয়ে সুমা বেগম গতকাল সোমবার বিকালে সহপার্টিদের সাথেবাড়ীর আঙ্গিনায় খেলা করার সময় অন্যান্য লোকজনের অগোছড়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোজাখুজির পর অচেতন অবস্থায় তাকে পুকুর থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।



















