ads

সোমবার , ১৮ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে পানিসম্পদ মন্ত্রীর সামনে এমপি ইলিয়াছকে নাজেহাল

খবর টি পড়েছেন : ১৯৭
কক্সবাজারে পানিসম্পদ মন্ত্রীর সামনে এমপি ইলিয়াছকে নাজেহাল
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

Chakaria M P Elias 17-08-2014চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের সামনে নেতাকর্মীদের হাতে গালিগালাজ ও নাজেহালের শিকার হয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মৌলভী মো: ইলিয়াছ। কক্সবাজার বিমানবন্দরে মন্ত্রীর আগমনে নেতাকর্মীরা বিভিন্ন নেতার নামে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে রবিবার বিকালে কক্সবাজার সার্কিট হাউজে এমপি ইলিয়াছ গালিগালাজ ও নাজেহালের শিকার হন।
কক্সবাজার জেলা জাতীয় পার্টির বেশকজন নেতাকর্মী জানান, গতকাল দুপুরে কুতুবদিয়া বেড়িবাঁধ পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ শেষে পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল মাহমুদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক হেলিকপ্টারযোগে কক্সবাজার বিমানবন্দরে নামেন। এসময় নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানিয়ে জেলা জাতীয় পার্টির নির্দিষ্ট কিছু নেতার সৌজন্যে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ওইসময় জেলা জাতীয় পার্টির একাধিক নেতার নাম ধরে শ্লোগান দিলেও নেতাকর্মীরা চকরিয়া-পেকুয়া আসনের এমপি মৌলভী মো: ইলিয়াছের নাম ধরেননি। এতে শ্লোগান দেয়া নেতাকর্মীদের ওপর ক্ষুব্ধ হন এমপি ইলিয়াছ। কয়েকজন নেতার কাছে তাঁর ক্ষোভের বহি:প্রকাশ ঘটান।
এ খবর ছাত্রসমাজের নেতাকর্মীদের কানে পৌছলে তারা সার্কিট হাউজের সামনে জড়ো হন।
জেলা জাপার একাধিক জানান, এদিন বিকাল তিনটায় পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলামের উপস্থিতিতে কক্সবাজার সার্কিট হাউজের এক সভা অনুষ্ঠিত হয়। ওইসময় সেখানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক এমপি, চকরিয়া-পেকুয়ার এমপি মুহম্মদ ইলিয়াছ, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক, সদরের এমপি সাইমুম সরওয়ার কমল, বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আহমদ হোসাইন, কক্সবাজার পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান, জেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব কবির আহমদ সওদাগর ও সাধারণ সম্পাদক এড. মো. তারেকসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সার্কিট হাউজের আলোচনা সভায় ঢুকে দলীয় নেতাকর্মীরা এমপি ইলিয়াছের নাম ধরে গালিগালাজ করতে থাকে। এসময় পৌর জাতীয় পার্টির আহবায়ক কামাল উদ্দিন নেতাকর্মীদের গালিগালাজ বন্ধ করতে অনুরোধ করেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। তবে ওইসময় এমপি ইলিয়াছ নিরব থাকেন। একপর্যায়ে কিছু নেতাকর্মী এমপি ইলিয়াছের দিকে তেড়ে আসেন। পরে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। জেলা ছাত্রসমাজের এক নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় এক নেতাকে ভুল বুঝানোকে কেন্দ্র করে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটে বলে জানান বেশকজন নেতাকর্মী।
এব্যাপারে এমপি মৌলভী মো: ইলিয়াছ জানান, খোদার কসম এইরকম কোন ঘটনা ঘটেনি। দলের কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে অপপ্রচার করছে।
এদিকে জেলা পার্টির সভাপতি কবির আহমদ সওদাগর ঘটনার সত্যতার স্বীকার করে সাংবাদিকদের জানান, কক্সবাজার বিমানন্দরে মাননীয় মন্ত্রী পৌছলে ওইসময় কিছু নেতাকর্মী বিভিন্ন নেতার নাম ধরে শ্লোগান দিতে থাকে। ওইসময় নেতাকর্মীরা এমপি ইলিয়াছের সৌজন্যে শ্লোগান না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে নেতাকর্মীদের সমালোচনা করেন। তিনি আরো জানান, সার্কিট হাউজে জেলার অন্যান্য এমপিসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থি’তিতেই দলীয় নেতাকর্মীরা গালিগালাজ করেছে। তবে পরে সমাধান করা হয়েছে বলেও জানান তিনি।

Shamol Bangla Ads

 

চকরিয়ায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

চকরিয়াতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চকরিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের উদ্যোগে রবিবার (১৭ আগষ্ট) বেলা ১২ টায় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পূর্বে চকরিয়া সর্বজনীন কেন্দ্রীয় হরিমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়ার সহকারী কমিশনার ভূমি মাঈন উদ্দিন।
চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দিরে ডাঃ তেজেন্দ্রে লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার নিউজ ডট কমের বার্তা সম্পাদক সরওয়ার আজম মানিক, চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, রতন বরন দাশ, ধন রন্জন দাশ, উপজেলা পূজা কমিটির আহবায়ক তপন কান্তি দাশ, সুলাল সুশীল, প্রদীপ কান্তি দাশ। শোভাযাত্রায় ধর্মীয় নেতৃবৃন্দ এবং ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করেন।

২১আগষ্ট নিহতদের স্মরণসভা সফল করতে হারবাং আ’লীগের কর্মীসভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

চকরিয়া হারবাং ৯ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১৭আগষ্ট এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আগামী ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী সফল করতে সিন্ধান্ত নেয়া হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোরাদ উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরান উদ্দিন, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, সহসভাপতি গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাংবাদিক নাছির উদ্দিন। ওইদিন কাঙ্গালীভোজ ও আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ পেকুয়ায় নিরীহ এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে পুলিশের হাতে… পরবর্তী সংবাদ রৌমারী ও রাজীবপুরে বন্যা পরিস্থিতির অবনতি : ৫শ’…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads