সমুদ্রপথে দেশকে সুরক্ষা দেবে কলকাতা

খবর টি পড়েছেন : ১৮৮
সমুদ্রপথে দেশকে সুরক্ষা দেবে কলকাতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shipজয়দেব দাসঃ কলকাতা-ই দেশের সামুদ্রিক নিরাপত্তাকে আরও জোরদার করল! দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রণতরী আইএনএস কলকাতাকে নৌসেনার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মুম্বইয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি জাহাজটিকে দেশের সেবায় নিয়োজিত করেন। এর বিশেষত্ব হল, দেশীয় প্রযুক্তিতে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ এটি।

Shamol Bangla Ads

ভারতের তিনদিকে সমুদ্র। তাই সামুদ্রিক স্বার্থ (মেরিটাইম ইন্টারেস্ট) বিপুল। পশ্চিমে পারস্য উপসাগর থেকে পূর্বে মলাক্কা প্রণালী পর্যন্ত বিস্তৃত ভারতের সামুদ্রিক স্বার্থ। এই বিপুল জলরাশি যদি নিয়ন্ত্রণ করা যায়, তা হলে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (এশিয়া-প্যাসিফিক রিজিয়ন) ভারতই হবে দুর্বার শক্তি। গোটা ব্যাপারটা প্রথম উপলব্ধি করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ২০০৩ সালে তাঁর প্রধানমন্ত্রিত্বের সময় ‘প্রোজেক্ট ১৫-এ’ হাতে নেওয়া হয়। এর আওতায় দেশীয় প্রযুক্তিতে তিনটি অত্যাধুনিক ও বৃহদাকার রণতরী বানানো হবে বলে ঠিক হয়। এগুলি হল: আইএনএস কলকাতা, আইএনএস কোচি ও আইএনএস চেন্নাই। খরচ ধরা হয় ১১৬৬২ কোটি টাকা। যদিও প্রশাসনিক জটিলতায় কাজ শুরু হয় ২০০৬ সালে, ইউপিএ আমলে। শেষ পর্যন্ত মাজাগাঁও ডকে তৈরি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা জলে ভাসল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত , স্বামীর অবস্থা… পরবর্তী সংবাদ রাজধানীর মিরপুরে গুলি করে ৩০ লাখ টাকা ছিনতাই

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads