ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত , স্বামীর অবস্থা আশংকাজনক

খবর টি পড়েছেন : ১৭৯
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত , স্বামীর অবস্থা আশংকাজনক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Road_Accident-254ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত ও আহত হয়েছে কমপক্ষে সাতজন। ঘটনাটি ঘটেছে  বিকেলে উপজেলার মেছাঘোনা নামক স্থানে। এ সময় পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল বিকেল ছয়টার দিকে ডুমুরিয়া থেকে সারি সারি ভাবে বালি ভর্তি ট্রাক, মোটর সাইকেল ও একটি যাত্রীবাহী বাস যার নং সাতক্ষীরা জ-১১-০০০৫ চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার মেছাঘোনা নামক স্থানে পৌঁছালে হঠাৎ সামনের ট্রাকটি দাড়িয়ে গেলে বাস ও ট্রাকের মাঝে থাকা মোটর সাইকেল আরোহীরা পিষ্ঠ হয়ে যায়। তখন মোটর সাইকেল চালক দিনাজপুরের ইলতুত শেখ (৩০) গুরুতর আহত হয় ও তার স্ত্রী হ্যাপি (২২) ঘটনাস্থালেই মারা যান। পরে থানা পুলিশ গিয়ে ঘাতক বাসটিকে জব্দ করে ও আহত ইলতুতকে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেয়। এছাড়া আহত অপর যাত্রীরা বিভিন্ন স্থানে ভর্তি হয়। জানা যায়, নিহত হ্যাপি উপজেলার চুকনগর এলাকার বাসিন্দা। তারা স্বামী স্ত্রী মেছাঘোনা গ্রামে এক আত্মীয়’র বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুর্ঘটনার পর প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নয় বছরেও বিচার সম্পন্ন হয়নি ঝালকাঠির সিরিজ বোমা… পরবর্তী সংবাদ সমুদ্রপথে দেশকে সুরক্ষা দেবে কলকাতা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads