ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সক্রিয় রাজনীতিতে আসছি না’, ‘ভিত্তিহীন গুজব’ উড়িয়ে ঘোষণা খোদ প্রিয়াঙ্কা গান্ধীর

খবর টি পড়েছেন : ১৭৭
‘সক্রিয় রাজনীতিতে আসছি না’, ‘ভিত্তিহীন গুজব’ উড়িয়ে ঘোষণা খোদ প্রিয়াঙ্কা গান্ধীর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Priyanka Gandhi Vadra adjusts her flower garlands during an election meeting at Rae Bareliজয়দেব দাস, কলকাতাঃ সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন না। কংগ্রেসে তাঁর সক্রিয়ভাবে যোগ দেওয়ার ঘটনাকে গুজব বলে জানিয়ে দিলেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার দিনই প্রিয়াঙ্কা জানিয়ে দিলেন বাইরে থেকে কংগ্রেসকে যেমন সমর্থন করে আসছেন তেমনই করবেন। সক্রিয় রাজনীতিতে আসবেন না প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

কিছুদিন যাবৎ কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর উপর থেকে আস্থা হারাচ্ছেন কংগ্রেস নেতারা। আর তাই প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে এনে নতুন করে দলকে খাদের ধার থেকে টেনে তোলার চেষ্টা করেছে কংগ্রেস। যদিও এঘটনা নিছকই ‘অনুমান’ ও ‘ভিত্তিহীন গুজব’ বলে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা।

কংগ্রেসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রিয়াঙ্কা যোগ বলেও শোনা গিয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কার কথায়, “রাজনীতিতে যোগ দিচ্ছি না। এই ধ্রুবক অনুমান এবং যেভাবে সুবিধাজনক মুহূর্তে এই ইস্যুটিকে তুলে ধরা হচ্ছে তা কখনওই সঠিক নয়। যাঁরা সত্যিই কংগ্রেসের ভাল চান, তার যদি এই ধরণের গুজবকে উৎসাহ দেওয়া থেকে বিরত থাকেন তাহলে আমি তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।”

Shamol Bangla Ads

এর আগে বিভিন্ন কংগ্রেস নেতাই জানিয়েছিলেন, রাহুল বা প্রিয়াঙ্কা নয়, গান্ধী পরিবারের তিন সৈনিক অর্থাৎ সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াঙ্কা যদি একসঙ্গে দলের দায়িত্ব নেন এবং প্রিয়াঙ্কাকেও দলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। মিডিয়াতেও জল্পনা তৈরি হয়েছিল গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের ভূমিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগে এলাহবাদে পোস্টার পড়েছিল, ‘কংগ্রেস কা মুন, প্রিয়াঙ্কা ইজ কামিং সুন’ (কংগ্রেসের মুখ্য মুখে প্রিয়াঙ্কা খুব শীঘ্রই রাজনীতিতে আসছেন।) কিন্তু আপাতত সব জল্পনার অবসান করে প্রিয়াঙ্কা নিজেই জানিয়ে দিলেন, দাদা রাহুলকে সরিয়ে বা তাঁর সঙ্গে কোনওভাবেই রাজনীতিতে আসবেন না প্রিয়াঙ্কা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা পরবর্তী সংবাদ ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোলে রেড এলার্ট

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads