ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

খবর টি পড়েছেন : ২০৫
রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Ronjitজয়দেব দাস, কলকাতাঃ ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিয়েছিলেন অভিনেতা তথা কলকাতার শেরিফ রঞ্জিত মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁকে দেখা গিয়েছিল। এই ইস্যুতে এ বার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল।

Shamol Bangla Ads

মামলাকারীদের তরফে বলা হয়, শেরিফ পদটি একটি দায়িত্বশীল সরকারি পদ। এই পদে আসীন একজন ব্যক্তি কেন একটি রাজনীতিক দলের সমাবেশে যোগ দেবেন? এর ফলে নিজের পদের অবমাননা করেছেন তিনি। তাই ওই পদ থেকে তাঁকে সরে যেতে নির্দেশ দিক আদালত। কলকাতা হাই কোর্ট এই মামলাটি গ্রহণ করেছে।

আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, “শেরিফ পদটি সাংবিধানিক পদ না হলেও একটি বিধিবদ্ধ পদ। যিনি এই পদে থাকবেন, তাঁর থেকে মানুষ নিরপেক্ষতা আশা করে। সেটা উনি করেননি। তাই সঙ্গত কারণেই মামলা রুজু হয়েছে। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়, চুনী গোস্বামী প্রমুখ কলকাতার শেরিফ ছিলেন। এঁদের নির্দিষ্ট রাজনীতিক মতবাদও ছিল। কিন্তু কেউ এ ভাবে প্রকাশ্য সভায় আসেননি। রঞ্জিত মল্লিক খুবই অন্যায্য কাজ করেছেন।”

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবিবাহিত মেয়েদের জিন্সের প্যান্ট, মোবাইলে নিষেধাজ্ঞা পরবর্তী সংবাদ ‘সক্রিয় রাজনীতিতে আসছি না’, ‘ভিত্তিহীন গুজব’ উড়িয়ে ঘোষণা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads