ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোলে রেড এলার্ট

খবর টি পড়েছেন : ১৭৯
ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোলে রেড এলার্ট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ebolo virus_23396ইয়ানুর রহমান, যশোর : ইবোলা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পুলিশ ইমগ্রেশন, বন্দর ও কাস্টমস চেকপোস্টে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রতিরোধ ব্যবস্থাগ্রহণ করার লক্ষ্যে চার সদস্যের একটি মেডিকেল টিম সকাল থেকে ভারত গমনাগমনকারী
পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ইবোলা ভাইরাস বহনকারী কোনো রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে লাইবেরিয়া, নাইজেরিয়া, গিনিসহ দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ও নজরদারি বাড়ানো হযেছে।
মেডিকেল টিমের প্রধান ডা. হাসনাত আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেনাপোল চেকপোস্টে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ইবোলা ভাইরাসের কোনো উপসর্গ এখনও পর্যন্ত এখানে পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সক্রিয় রাজনীতিতে আসছি না’, ‘ভিত্তিহীন গুজব’ উড়িয়ে ঘোষণা… পরবর্তী সংবাদ গফরগাঁওয়ে বিক্রি ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ১২…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads