ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবিবাহিত মেয়েদের জিন্সের প্যান্ট, মোবাইলে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ১৮৪
অবিবাহিত মেয়েদের জিন্সের প্যান্ট, মোবাইলে নিষেধাজ্ঞা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Jinsজয়দেব দাস, কলকাতাঃ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি গ্রামে অবিবাহিত যুবতীদের জিন্সের প্যান্ট  পরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি জরা হয়েছে। শুধু তাই নয়, মোবাইল ফোন ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। ওই রাজ্যের মুজফফরনগর জেলার জাড়ওয়াড় গ্রামের খাপ পঞ্চায়েত এই তালিবানি ঘোষণা দিয়েছে। এই ঘোষোণার পর কমবয়সী মহিলাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Shamol Bangla Ads

রাজ্যে ধর্ষণ বেড়ে যাওয়ায় মেয়েদের দায়ী করে একটি বৈঠক ডাকে এই গ্রামের গুজ্জর সম্প্রদায়ের খাপ পঞ্চায়েত। মধ্যবয়সী থেকে শুরু করে লোলচর্মসার বৃদ্ধরা এই পঞ্চায়েত বৈঠকে বক্তব্য রাখেন। আজকালকার মেয়েদের ‘অসতী’ বর্ণনা করে এঁরা বলেন, শ্লীলতাহানি ও ধর্ষণের কারণ হল উত্তেজক পোশাক পরা। জিন্সের প্যান্ট পরলে তা দেখে পুরুষদের মনে কামনার উদ্রেক হয়। তাই নারীঘটিত অপরাধ সমাজে বেড়ে যাচ্ছে। গ্রামে কোনও মেয়ের জিন্স পরা চলবে না। পাশাপাশি, মোবাইল ফোন থাকলে তারা অচেনা পুরুষদের সঙ্গে বন্ধুত্ব পাতাচ্ছে। বিপদে পড়লে দোষ হচ্ছে সংশ্লিষ্ট পুরুষটির! তাই মোবাইল ফোন ব্যবহারও ‘অনৈতিক’ বলে বর্ণনা করা হয়েছে।

ওই গ্রামের বয়স্কদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা চাপানো হল না কেন? জবাবে ওঁরা বলেন, বিবাহিত মেয়েরা স্বামীর কড়া শাসনে থাকে। তাই তাঁদের ওপর এ সব নিষেধ জারি করার দরকার নেই।

Shamol Bangla Ads

খাপ পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে বিঁধে কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেন, “নারীদের বিরুদ্ধে এমন বৈষম্য করা ঠিক নয়। মেয়েরাও এ দেশের নাগরিক। একজন পুরুষ যখন নিজের ইচ্ছায় পোশাক পরছেন, একজন মহিলা কেন পারবেন না? জোর করে কেউ এমন কাজ করলে আইনি ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে।” তিনি বলেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সরকারের উচিত, খাপ পঞ্চায়েতটির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ত্রপচার করে মহিলার পেট থেকে ১৫২টি পেরেক পেলেন… পরবর্তী সংবাদ রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads