ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিনাক-৬ লঞ্চের মালিক গ্রেপ্তার

খবর টি পড়েছেন : ১৯৪
পিনাক-৬ লঞ্চের মালিক গ্রেপ্তার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

greftar 5শ্যামলবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১২ আগষ্ট মঙ্গলবার গভীররাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ হাউজিং এলাকার একটি বাসা থেকে সিদ্দিককে গ্রেপ্তার করে র‌্যাব-৭। র‌্যাব-৭-এর চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ ১৩ আগষ্ট বুধবার সকালে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালুর বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। তিনি উপজেলার দক্ষিণ মেদেনীমণ্ডল ইউনিয়ন বিএনপির নেতা। লঞ্চ ব্যবসা ছাড়াও তিনি ঢাকা-মাওয়া রুটে ইলিশ পরিবহনেরও একজন অন্যতম মালিক। লঞ্চডুবির পর তিনি গা ঢাকা দেন। লঞ্চডুবির ঘটনায় মালিককে প্রধান আসামি করে এর মাস্টার (চালক), সারেং ও সুকানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া লঞ্চ চলাচল, অতিরিক্ত যাত্রীবোঝাই ও অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি করেছেন বিআইডব্লিউটিএর মাওয়া ঘাটের পরিবহন পরিদর্শক জাহাঙ্গীর ভুইয়া। উল্লেখ্য, ৪ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে বেলা ১১টার দিকে ডুবে যায় পিনাক-৬। এ ঘটনায় মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭টি অশনাক্ত লাশ শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। একটি লাশ এখনও দাফন হয়নি। নিহত ৪৭ জনের মধ্যে ১১টি শিশু রয়েছে। আর নিখোঁজ রয়েছে ৬১ জন। এর মধ্যে ২১টি শিশু, ২৪ জন নারী ও ১৬ জন পুরুষ। নদীর তলদেশে থাকা পিনাক-৬ নামের লঞ্চটির অবস্থান শনাক্ত না করে গত সোমবার উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুর্গাপুরে বিশ্ব যুব দিবস পালিত পরবর্তী সংবাদ পানির অভাবে পাটচাষিরা মহাসংকটে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads