ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পানির অভাবে পাটচাষিরা মহাসংকটে

খবর টি পড়েছেন : ১৭৪
পানির অভাবে পাটচাষিরা মহাসংকটে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Patশাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় পানির অভাবে পাটচাষিরা মহাসংকটে পড়েছে। পানি না থাকায় পাট পচাতে পারছেন না চাষীরা। অপরদিকে পাটের ফলন ভালো হলেও ন্যায্যমূল্যপ্রাপ্তি নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। পানি না থাকায় অনেক কৃষক কাটতে সাহস পাচ্ছেন না পাট।

Shamol Bangla Ads

রংপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর বিভাগের ৮ জেলায় ৫৮টি উপজেলায় ৯১ হাজার ৩৫৬ হেক্টও পাট চাষ হয়েছে। অথচ ২ বছর আগে ৮ জেলায় পাটের আবাদ হয়েছিল ২ লাখ ৫০ হাজার ১৯ হেক্টর।অনেক পাট চাষির সঙ্গে কথা বলে জানা গেছে, পানির অভাবে এখনও তাদের অনেকেই পাটের জাগ দিতে পারেননি। পানির অভাবে পাট পড়ে রয়েছে রাস্তার ধারে অথবা ক্ষেতের আলে। অনেকে এক আঁটি পাট ২ টাকা করে পানি ভাড়া নিয়ে জাগ দিচ্ছেন। আবার অনেকে জমি থেকে ৪ থেকে ৫ কিলোমিটার দূরে জলাধারে গিয়ে পাট জাগ দিচ্ছেন।ফলে বাড়তি পরিবহন খরচ বইতে হচ্ছে।বিভিন্ন এলাকার কৃষকরা জানান, এক একর জমিতে পাট আবাদ করতে খরচ পড়ে প্রায় ২২ হাজার টাকা। এর মধ্যে পানি দিয়ে সেচ দিয়ে চারা রোপণ করতে খরচ হয়েছে ১ হাজার ২০০ টাকা, জমি চাষ দিতে ২ হাজার ৪শ টাকা, বীজ ৫ টাকা, দুবার নিড়ানিতে খরচ হয়েছে সাড়ে ৬ হাজার টাকা, কাটতে খরচ হয়েছে ৪ হাজার ৮শ টাকা, ধোয়া বাবদ খরচ হয়েছে ৬ হাজার টাকা। দেখা গেছে প্রতি একরে কৃষকদের খরচ হয়েছে প্রায় ২২ হাজার টাকা।কৃষকরা জানান, প্রতি একরে তাদের ফলন হয় ২০ থেকে ২২ মণ। প্রতি মনের উৎপাদন ব্যয় হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ১শ টাকা। বর্তমান বাজারে পাট বিক্রি হচ্ছে ১১শ থেকে ১২শ টাকায়।বাজার দর অনুয়ায়ী কৃষকদের খুব একটা লাভ হচ্ছে না।কৃষকরা আশঙ্কা করছেন, একটি সিন্ডিকেট অচিরেই বাজারে নেমে পাটের মূল্য নিয়ন্ত্রণ করবে। ফলে তাদের ন্যায়্যমূল্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চাষিরা অভিযোগ করেন, সরাসরি
ক্রয় কেন্দ্রগুলোয় পাট বিক্রি করতে গেলে নিুমানের পাট বলে তাদের কাছ থেকে পাট ক্রয় করা হয় না। একই পাট দালাল ফড়িয়াদের নিকট বিক্রি করলে তারা ওই পাট সরকারি ক্রয়কেন্দ্রে বিক্রি করে দ্বিগুণমুনাফা করেন। পাটচাষিদের আশঙ্কা এবারও মধ্যস্বত্বভোগী দালাল চক্র পাটের বাজার নিয়ন্ত্রণ করবে।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কমল সরকার বৈরী আবহাওয়ার কারণে পাট জাগ দিতে কৃষকদের সমস্যার বিষয়টি স্বীকার করে জানান, গত বৃহস্পতিবার বৃস্টি হলেও পাট জাগ দেয়ার মতো পানি হয় নি ।এখন পর্যন্ত রংপুর বিভাগে পাট কাটা হয়েছে ৪৪ হাজার ৫৫৯ হেক্টরে। এখনও ৫০ হাজার হেক্টরের বেশি জমিতে পাট রয়েছে। তিনি আরও জানান, পাটজাত পণ্যের কারখানার সংখ্যা এবং রপ্তানি বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা পাটচাষে উৎসাহিত হচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিনাক-৬ লঞ্চের মালিক গ্রেপ্তার পরবর্তী সংবাদ এইচএসসিতে পাস ৭৮.৩৩ শতাংশ : জিপিএ ৭০ হাজার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads