ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে বিশ্ব যুব দিবস পালিত

খবর টি পড়েছেন : ২১৩
দুর্গাপুরে বিশ্ব যুব দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এস.এম রফিকুল ইসলাম রফিক,দুর্গাপুর (নেত্রকোনা) : জেলার দুর্গাপুরে বিশ্ব যুব দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি‘র উদ্যোগে সোমবার দুর্গাপুর অডিটরিয়ামে যুব মানসিক স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘‘এই পৃথিবী আমরা তরুনরা গড়বো, ছড়িয়ে দিব শান্তি ঘরে ঘরে’’ এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন দুর্গাপুর এডিপি‘র সিনিয়র এডিপি ম্যানেজার ডেভিট অনুপ সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসাবে অংশ নেন সুসং ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. ভবানী সাহা, অন্যান্য অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন পৌর মেয়র শ,ম,জয়নাল আবেদীন, সাংবাদিক নিতাই সাহা, লুদিয়া রুমা সাংমা, পংকজ মারাক,প্রিন্স দাস,সুলগ্না রেমা প্রমূখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন চাউল্ড ফোরামের শিল্পীবৃন্দ।

দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে
কালো ব্যাজ ধারন,মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান

Shamol Bangla Ads

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক ও সমাজ সচেতন প্রতিনিধি বৃন্দের অংশগ্রহনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ একেএম সিদ্দিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার কালো ব্যাজ ধারন,মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়। জানাযায়,গত ৪ আগষ্ট রাতে স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ডাঃ একেএম সিদ্দিকুর রহমানের কক্ষে ঢুকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপূর্যপরি হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে ।বর্তমানে তিনি ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় আছেন।এ ব্যাপারে দ্রুত বিচার আইনে ১৯জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হলে দুর্গাপুর থানা পুলিশ ঐদিনই চার জনকে গ্রেফতার করে। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারসহ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌন মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহদী হাসান ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনোয়ারুল আমিন আকন্দ। স্মারকলিপি পাঠ করেন হাসপাতালের ভাপ্রাপ্ত ষ্টোরকিপার মোঃ আঃ সাত্তার। আলোচনা শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন ঘটনার মূল আসামী গ্রেফতার না হলে আরো বৃহতর কর্মসূচী গ্রহন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান পরবর্তী সংবাদ পিনাক-৬ লঞ্চের মালিক গ্রেপ্তার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads