আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে বিক্রেতাসহ ১২ জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমান করা হয়। আজ মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার(ভূমি) জিয়াউর রহমান গফরগাঁও থানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর এলাকার বুদিয়া মার্কেটে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পলাশ মিয়া, সেবনকারী মইজু মিয়া, আবু হানিফা,ওয়াইজ উদ্দিন, রতন মিয়া, বুলবুল মিয়া, সোহেল,হারুন,রিপন,জুয়েল,রুবেল,সেলিম মিয়াসহ ১২মাদকসেবীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় মাদকসেবীদের কাছ থেকে চোলাই মদ,নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে গতকাল মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান গফরগাঁও থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক ব্যবাসায়ী পলাশকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বাকী ১১মাদকসেবীকে ৫শ’টাকা করে জরিমানা করেন। গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মাদক বিক্রির সময় অতিবাহিত হওয়ার পরেও মাদক বিক্রি ও বিনা অনুমতিতে মাদক গ্রহনের দায়ে এ অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়।



















