ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে নির্বাচনী সহিংসতার দু’টি মামলায় বিএনপি-জামায়াতের ১০৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে চার্জশীট

খবর টি পড়েছেন : ১৬৮
কেশবপুরে নির্বাচনী সহিংসতার দু’টি মামলায় বিএনপি-জামায়াতের ১০৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে চার্জশীট
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার গড়ভাঙ্গা এলাকায় সহিংসতার দুইটি মামলায় বিএনপি-জামায়াতের ১০৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

থানা পুলিশ জানায়, নির্বাচনের দিন বেলকাটি ভোট কেন্দ্রে নাশকতাকে কেন্দ্র করে গড়ভাঙ্গা বাজারে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৬ জানুয়ারি পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার বাদি হয়ে ২৬ জনের নাম উল্লে­খ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের নামে একটি মামলা করেন। যার নং ৫। অধিকতর তদন্ত শেষে থানার এস আই জাহাঙ্গীর আলম ৪৮ জনকে অভিযুক্ত করে রোববার বিজ্ঞ আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।

অপর দিকে গড়ভাঙ্গা বাজারে ডোঙ্গাঘাটা ডাকঘরের রেভিনিউ ও ডাক টিকিটসহ যাবতীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেয়ার ঘটনায় ৭ জানুয়ারি থানার এএসআই কামরুজ্জামান বাদি হয়ে বিএনপি-জামায়াতের ২৯ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের নামে একটি মামলা করেন। যার নং ৭। ওই মামলার অধিকতর তদন্ত শেষে থানার এস আই জাহাঙ্গীর আলম ৬০ জনকে অভিযুক্ত করে সোমবার বিজ্ঞ আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।

Shamol Bangla Ads

কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ৫

কেশবপুর থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫ জনকে আটক করেছে। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার গড়ভাঙ্গা গ্রামের নওশের আলীর ছেলে আকরাম হোসেনকে আটক করে। অপর দিকে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদারডাঙ্গা গ্রামের বারী চৌধুরীর ছেলে অহেদুজ্জামান, মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আব্দুস সালামের ছেলে হুমায়ূন কবির, একই গ্রামের রহিম বাক্সের ছেলে আলমঙ্গীর হোসেন ও সাখাওয়াত গাজীর ছেলে কামরুজ্জামানকে আটক করে। আটককৃতদের মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম’র পরবর্তী সংবাদ নাটোরে লরি ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত :…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads