ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম’র

খবর টি পড়েছেন : ২০৬
সমাজকল্যাণ মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম’র
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিভাগীয় আদিবাসী উদযাপন কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের প্রতি ঢালাওভাবে অকথ্য ভাষায় গালমন্দ করার প্রতিবাদ জানিয়েছেন সিলেটস্থ ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে মন্ত্রীর এহেন বক্তব্যে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দ সরকারের সম্প্রচার নীতিমালা আইন বন্ধের দাবীও জানিয়েছেন। সাংবাদিক ও সংবাদ সংস্থার হাত-পা বেধে দিয়েই এ আইন প্রনয়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ। এতে সংবাদ সংস্থার স্বাধীনতাকে হরন ও খর্ব করা হয়েছে। যৌথ বিবৃতিতে ফোরামের সভাপতি প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি এমআর চৌধুরী রাজা, সাধারণ সম্পাদক এমরান আহমদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, মাহমুদুর রহমান জুয়েল, সেলিম আহমদ শিবলি, আব্দুল মুক্তাদির আলমগীর, যুগ্ম সম্পাদক মনির আহমদ, আহমেদ কাশেম, কাজল ইসলাম, শাকিল আহমদ, হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিব মির্জা, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাহার, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আল-আমিন, শাহজাদা আরিফ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক এমদাদুল হক চৌধুরী ছামি, ধর্ম বিষয়ক সম্পাদক শানুর আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, অর্থ সম্পাদক খালেদ আহমদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মুসা, নুরুল আমীন, সদস্য সেবুল আহমদ, সুলেমান মিয়া, কমল কান্ত দে, জয়নুল আহমদ, সহ ছাতক-দোয়ারা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ এ দাবী জানান।

Shamol Bangla Ads

ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রলীগের ভাংচুর

ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের ৪ছাত্র বহিস্কারের ঘটনায় কলেজের দরজা-জানালা ভাংচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বহিস্কারাদেশ প্রত্যাহারে ছাত্রলীগের দেয়া আল্টিমেটামের সময় শেষ হলে গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে প্রবেশ করে দরজা-জানালা ভাংচুর করে তারা। এ সময় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যায়ে কলেজের অধ্যক্ষ সুজাত রফিককে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত শনিবার নবীন বরনকে কেন্দ্র করে ছাত্রলীগ দু’গ্র“পের মধ্যে উত্তেজনা ছড়ালে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে কলেজ ছাত্র তজম্মুল হক রিপন, টিএম রায়হান, খছরু ও দিনুল ইসলাম শ্যামলকে সাময়িক বহিস্কার করা হয়। বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার ২৪ঘন্টার আল্টিমেটাম দেয়। গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দেয়া আল্টিমেটামের সময় শেষ হলে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। পরে মিছিল সহকারে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়। আজ বুধবার গর্ভনিংবডি ও এলাকাবাসীকে নিয়ে জরুরী বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক জানান, কলেজের কতিপয় ছাত্রের সাথে বহিরাগতরা যোগ দিয়ে এ অনাকাংখিত ঘটনা ঘটিয়েছে। বিষয়টি গর্ভনিং বডির মিটিংয়ে উপস্থাপন করা হবে।

Shamol Bangla Ads

ছাতকে শিক্ষক আব্দুল করিম স্মরনে শোকসভা

ছাতকে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুল করিম স্মরনে শোকসভা গতকাল মঙ্গলবার দুপুরে জালালিয়া আলিম মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষক মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুস সালাম, বাগবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম। স্মৃতি চারনমূলক বক্তব্য রাখেন, মরহুমের জ্যেষ্ঠ পুত্র উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আলী আজগর খাঁন।

এমপি প্রার্থী মিনা রহমানকে লন্ডনে সংবর্ধনা

বাংলাদেশী বংশদ্ভুত ছাতকের দোলারবাজার ইউনিয়নের রাউলি গ্রামের বাসিন্দা বৃটেশ পার্লামেন্টের কনজারভেটিভ পার্টির এমপি প্রার্থী মিনা রহমানকে লন্ডনে ১৫সংগঠনের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে ডাগেনহ্যামের ফ্রান্সওয়ে কমিউনিটি সেন্টারটি হ্যারিটেজের তালিকাভূক্ত হওয়ায় সেন্টার ব্যবহারকারী এসব সংগঠন তাকে সংবর্ধিত করেছে। বিশিষ্ট কমিউনিটি নেতা গয়াছ মিয়ার সভাপতিত্বে ও আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লন্ডন সফররত ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন ও জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, গয়াছুর রহমান গয়াছ, শাহ সহিদুর রহমান, মিনা রহমানের নির্বাচনী এজেন্ট রিচার্ড সেমিটেগো, ক্যাম্পেইন ম্যানেজার পলিন ফিল, প্রেস সেক্রেটারী মতিয়ার চৌধুরী, এড. শাহাব উদ্দিন, শফিক আহমদ, দুলন চৌধুরী, মতিউর রহমান, রইছ মিয়া, হেলাল মিয়া, ইউসুফ মিয়া, আবু সুফিয়ান, আব্দুল আলী, রাজু তালুকদার সুহেদ, হোসনেয়ারা মজিদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আবুল কালাম চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের মানুষ প্রবাসে থেকে দেশ ও জাতির মুখ উজ্বল করে যাচ্ছেন। দেশ পরিচালনায় নেতৃত্বের পাশাপাশি প্রবাসেও নেতৃত্ব দেয়ার স্বাক্ষর রেখে যাচ্ছে সিলেটিরা। মিনা রহমান বাংলাদেশ তথা সিলেটবাসীর গর্ব। তিনি বৃটিশ এমপি নির্বাচিত হলে উপকৃত হবে বাংলাদেশী কমিউনিটি। বিশেষ অতিথির বক্তব্যে আজিজুস সামাদ ডন বলেন, বিলেতের মাটিতে বাঙ্গালীর অবস্থানকে আরো সুদৃঢ় করতে হলে বাঙ্গালীদের মেইনষ্ট্রীম রাজনীতিতে এগিয়ে আসা উচিত। মিনা রহমান বৃটেনে বাঙ্গালীর মুখ উজ্বল করছেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে মিনা রহমান বলেন, কনজারভেটিভের সঠিক এবং সময় উপযোগী সিদ্ধান্তের ফলে বৃটেন অর্থনৈতিক মন্দা কাঠিয়ে উঠতে সক্ষম হয়েছে। বিগত লেবার সরকার দেশকে একটি মেসাকার পরিস্থিতে রেখে যায়, যা সামাল দিতে আমাদের বেশ বেগ পোহাতে হয়। তিনি বলেন, বাংলাদেশীসহ এ্যাথনিক কমিউনিটির লোকদের টোরী পার্টির রাজীনিতিতে আরো সক্রিয় হওয়া উচিত, কেননা টোরিদল এ্যাথনিক কমিউনিটির ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

ছাতকের সাবেক ইউপি সদস্য সমরেন্দ্র পোদ্দার আর নেই

ছাতক ইউনিয়নের প্রাক্তন মেম্বার, মধ্যবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সমরেন্দ্র পোদ্দার ওরফে পেট্রোল মেম্বার (৭২) ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মধ্যবাজারস্থ তার নিজ বাস ভবনে পরলোক গমন করেন। জীবিতকালে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তিনি ২ভাই, ভাতিজা-ভাতিজীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় শশ্মান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এইচএসসিতে পাস ৭৮.৩৩ শতাংশ : জিপিএ ৭০ হাজার পরবর্তী সংবাদ কেশবপুরে নির্বাচনী সহিংসতার দু’টি মামলায় বিএনপি-জামায়াতের ১০৮ জন…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads