কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় কাজল (২০) ও শেফালী খাতুন (৪১) নামের ২জন নিহত ও ৬জন বাসযাত্রী আহত হয়েছে। নিহত ২জনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ও আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গতকাল রবিবার সকাল ১১টার সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়ীয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ভেড়ামারাগামী হাসনা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের পিছনের চাকা খুলে গেলে রাস্তার উপরে থেমে যায় এসময় রাজশাহীগামী বিআরটিসির একটি বাস পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে বাসযাত্রী শেফালীর মারা যায়। নিহত কাজল ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকার আলমের ছেলে ও শেফালী মিরপুর উপজেলার নওদা গোপালপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। এঘটনায় এলাকাবাসী প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। অবরোধের ফলে কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া, প্রাগপুর ও কুষ্টিয়া ঈশ্বরদীসহ ঢাকাগামী দুরপাল্লার পরিবহনের যাত্রীরা চরম ভোগান্তীতে পড়ে। পরে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মিরপুরে শোক দিবস উদযাপনে প্রস্তুতি সভা

জেলার মিরপুরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আনারুল হক মালিথা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পৌর মেয়র এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বহলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষকলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ছাতিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান ও আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল বারী টুটুল উপস্থিত ছিলেন।
সাতজন নবীন কর্মকর্তাগণের সাথে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৩ ব্যাচের সাতজন নবীন কর্মকর্তাগণের সাথে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান উপলক্ষে যোগদান উপলক্ষ্যে গত শনিবার বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখা একটি অনুষ্ঠানের আয়োজন করে। কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় জেলা প্রশাসক নবীন কর্মকর্তাদের এ কার্যালয়ে স্বাগত জানিয়ে তাঁদেরকে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌছানো নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ জনগণকে সরকারি সেবা প্রাপ্তিতে যাতে কোন প্রকার দূর্ভোগ পোহাতে না হয়- এ বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। এর আগে জেলা প্রশাসক নবীন কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুর ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার বড়–য়াসহ সরাকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, মাদকদ্রব্যের ভয়াবহতার কারণে যুব সমাজ মেধা শূন্য হয়ে যাচ্ছে। দেশ ও জাতির উন্নয়নে যুব সমাজের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুব সমাজের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক। অথচ সেই যুব সমাজই আজ মরণ নেশা মাদকদ্রব্য সেবনের কারণে দিনে দিনে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা হতে পারে না হতে দেয়া যায় না।
তিনি গতকাল সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকদ্রব্যের ভয়াবহতা প্রতিরোধে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এজন্য সমাজের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য থেকেই প্রজন্মের তরুন-তরুনীদের বিপদগামীতার হাত থেকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে। মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা দেশ ও জাতির শত্র“। এদের সাথে কোন আপোষ নেই। যে কোন মূল্যে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদেরকে সমাজ থেকে বিতারিত করতে হবে। আইনের আওতায় এনে এদের দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা দরকার। গুটিকয়েক খারাপ মানুষের কারণে গোটা কুষ্টিয়া বাসি অশান্তি ভোগ করবে এটা হতে পারে না হতে দেয়া যাবে না।
বিগত মাসের প্রতিবেদন তুলে ধরেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনারকলি মাহবুব। তাকে সার্বিক সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নবীনেওয়াজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহাম্মেদ, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলম, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, এনএসআই’র সহকারী পরিচালক আমিনুজ্জামান, কুষ্টিয়া চেম্বারের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন মোকাররম, মুক্তিযোদ্ধা কমান্ডার নাছিম উদ্দিন আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমানজেলা আনসার ভিডিপি কমান্ডার জাহাঙ্গীর আলম, জেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, জেলা কালচারাল অফিসার সুজন রহমান প্রমুখ।
বিত্তিপাড়া বাজারে খুচরা সার বেশি দামে বিক্রি করার অভিযোগে জরিমানা আদায়
কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের মেসার্স বিসিআইসি-এর খুচরা সার বিক্রেতা মেসার্স এখলাস উদ্দিন সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত মূল্যে ইউরিয়া সার বিক্রয় করছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা খুজে পান জেলা প্রশাসক। এসময় তিনি অতিরিক্ত মূল্যে ইউরিয়া ও অন্যান্য সরকারি সারসমূহ ন্যায্য দামে বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি এর ব্যাত্যয় ঘটলে দোষী ব্যক্তিদের ভ্রাম্যমান আদালত পরিচালনাপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত কৃষকদের সাথে কথা বলে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের সাথে ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা, উজানগ্রাম মোঃ আশারুল হক-এর জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করার জন্য কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালককে নির্দেশনা প্রদান করা হয়। পরে ভ্রাম্যামান আদালত অভিযান পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে। রবিবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেভোক্তা অধিকার আইনের আওতায় খুচরা সার ডিলার এখলাস উদ্দিন সরকারকে ৫০হাজার টাকা জরিমানা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। পরে প্রবাসী কল্যামন্ত্রণায় হতে প্রাপ্ত জেক ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করা হয়।
জমে উঠেছে কুষ্টিয়ার বৃক্ষ মেলা
কুষ্টিয়া জেলার সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সাত দিন ব্যাপি ‘বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা জমে উঠেছে।
৭দিনব্যাপী এ মেলার ২য় দিনে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের উপস্থিতি ছিলো নগণ্য। বৃক্ষ মেলায় বেশি ষ্টল বরাদ্দ না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানালেন মেলায় গাছ কিনতে আসা আব্দুর রহিম নামের এক চাকুরীজীবি। তিনি জানান, মেলা ঘুরে আমি একটি রঙ্গন ফুলের চারা কিনেছেন তবে আরো বেশি ষ্টল থাকলে হয়তো দেখে শুনে আরো বেশ কিছু গাছের চারা কিনতাম। শরীঠ জোয়ার্দ্দার নামের এক ব্যবসায়অ সাংবাদিকদের জানালেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়াতে যেভাবে বৃক্ষ মেলায় অনেক ষ্টল দেওয়া হয়েছিলো সেভাবে যদি এখানকার মেলায় বেশি করে ষ্টল থাকতো তাহলে অনেক মানুষের সমাগম থাকতো সেই সাথে বেশি করে ষ্টল থাকলে মানুষ বেশি বেশি করে গাছ কিনতো বলে মনে করেন তিনি।
ব্রিটিশ আমেরিকান বাংলা টোব্যাকো বাংলাদেশকে বৃক্ষরোপনে ব্যাপক ভুমিকা রেখে চলেছে। তারই আলোকে এই কুষ্টিয়াতে মানুষের মাঝে প্রতিবছর বিনামুল্যে গাছের চারা বিতরণ করা হয়ে থাকে। মেলায় ষ্টল দেওয়া বিএটিবি এরিয়া লীফ ম্যানেজার তৌফিকুল কাইয়ুম জানান, বৃক্ষ আমাদের পরম বন্ধু। ফলজ বৃক্ষ যেমন ফলের যোগান দেয়, বনজ বৃক্ষ কাঠের, ঔষধি বৃক্ষ তেমনি নানা ধরনের অসুখ নিরাময়ে ঔষধের যোগান দেয়। প্রাচীন কাল থেকে মানুষ অসুস্থ হলে ঔষধি গাছের রস, পাতা, বাকল বা শিকড় ব্যবহার করে আরগ্যলাভ করে আসছে। আধুনিক যুগেও ঔষধ তৈরির প্রধান কাঁচামাল আসে ঔষধি গাছ থেকে। ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করার জন্য আমরা বিনামুল্যে চারা বিতরণ করে থাকি। কেই যদি বৃক্ষরোপন করতে চায় তবে আমাদের সাথে যোগাযোগ করলে তাদের আমরা ফল, বনজ ও ঔষধি গাছ বিনামুল্যে দেওয়ার ব্যবস্থা করবো।
আকাবা নার্সারির পরিচালক রুহুল আমিন বলেন, দর্শনার্থী আসছে কিন্তু বিক্রি একটু কম। আরও কয়েকদিন গেলে হয়তো গাছের চারা বিক্রি বাড়বে।
মেলা উপলক্ষে ‘কৃষি তথ্য সার্ভিস’-এর পক্ষ থেকে প্রতিদিন কৃষিজ, বনজ ও পরিবেশ বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন, অনলাইনের মাধ্যমে সার সুপারিশ প্রদান, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) এর কার্যক্রম অবহিতকরণ, বিনা মূল্যে ফসল উৎপাদন সংক্রান্ত পোষ্টার, লিফলেট, বুকলেট, ফোল্ডার বিতরণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
ইবির রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগে নতুন সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. আসাদুজ্জামান। রবিবার দুপুরে ওই বিভাগের সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর মো. সেলিমের স্থলাভিষিক্ত হলেন।বিভাগের সদ্য বিদায়ী সভাপতি প্রফেসর মো. সেলিমের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মো. ফখরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম এয়াকুব আলী, মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. শাহজাহান মন্ডল, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন প্রমুখ।
ইবি ছাত্রলীগের শোকদিবসের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদক বার্ষিকী পালন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার দুপুর ১২টায় দলীয় টেন্টে জরুরী সভায় ইবি শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন খান এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনীদের বিচারের দাবিতে ১২ আগস্ট ক্যাম্পাসে মানববন্ধন, কালোব্যাচ ধারণ, কালো পতাকা মিছিল ও বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং দলীয় টেন্টে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। ১৬ আগস্টের বিশ্ববিদ্যালয়ের কর্মসূচিতে অংশগ্রহণ এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কালোব্যাচ ধারণ এবং বিক্ষোভ মিছিল।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজর গিফারী গাফফার, সজিবুল ইসলাম সজিব, আহমেদ মাহফুজ সাজন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজু, আনিসুজ্জামান লিটন, নাজমুল হক রানু, সাইফুল ইসলাম, জুয়েল রানা প্রমুখ।



















