চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ চারঘাটে ইট ভাটায় কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, সোমবার সকালে পাখির ইট ভাটায় কাজ করতে গিয়ে ইট ভাটার দেয়াল ধসে আব্দুর রজ্জাক (৪৫) এর গায়ের উপর ইটের দেয়াল ধসে পড়লে আশেপাশের লোকজন গুরতর অবস্থায় তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে আশংকাজনক অবস্থা দেখে রামেক প্রেরণ করা হয়। রামেক হাসপাতালে পৌছানোর পর আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার মিয়াপুর পূর্বপাড়া গ্রামের মৃত আতাহারের ছেলে।
চারঘাটে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মন্ডল পাড়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে রবিবার বিকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মিনা বেগম (৫০) ও আফাজ উদ্দিকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এবং তরিকুল (২২), বাবু রহমান (৩৫), আলাউদ্দিন (৬৫, নূর হাসান (১৭)) ও আরিফুল ইসলামকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিনা বেগমের ছাগল প্রতিবেশী ফুলসারের শিম ও কুল গাছ কেটে দিলে উভয় পরিবারের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত ৭ জনের সবাই মিনার পরিবাবের বলে জানা গেছে। চারঘাট মডেল থানার ওসি জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সারদা হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বিনামূল্যে গাছ বিতরণ
‘গাছ লাগান পরিবেবেশ বাঁচান, স্লোগানকে সামনে রেখে সরদহ ইউনিয়ন পরিষদ দি হাঙ্গার প্রজেক্ট এর স্থানীয় উজ্জীবক গনগবেষক ইয়ুথ লিডারস্ নারী নেত্রীর সমন্বয়ে ঝিকরা সরাকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, শামসুল হক প্রধান শিক্ষক ঝিকরা উচ্চ বিদ্যালয়, ঝিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদত হেসেন, দি হাঙ্গার প্রোজেক্ট এর কো-অডিনেটর আশরাফুল ইসলাম, ঝিকরা বাজার কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের এর ৫ নং ওযার্ড সমন্বয়কারী খোয়াজ উদ্দিনসহ ইউনিয়নের সকল উজ্জীবক, ইয়ুথ লিডার, নারী নেত্রী, স্কুলের সকল ছাত্রছাত্রী বৃন্দ। প্রথমে ঝিকরা সরকারী বিদ্যালয় মাঠ থেকে ২টি র্যালি বের হয়ে বাজারের আশপাশ প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে দেশী ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিল দি হাঙ্গার প্রোজেক্ট।



















