ads

বুধবার , ১৩ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অস্ত্রপচার করে মহিলার পেট থেকে ১৫২টি পেরেক পেলেন চিকিত্‍সকরা

খবর টি পড়েছেন : ১৬৯
অস্ত্রপচার করে মহিলার পেট থেকে ১৫২টি পেরেক পেলেন চিকিত্‍সকরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

hজয়দেব দাস, কলকাতাঃ পরিবারের লোকজন ভেবেছিলেন কোনও কালা জাদু ভর করেছে তাঁর ওপর। আসলে কিছু ধাতব বস্তু গিলে ফেলেছিলেন তিনি। আর তার ফলেই অদ্ভুত আচরণ করতে থাকেন ৩৫ বছরের ওই মহিলা।
অবশেষে হাসপাতালে এক্স রে করে চিকিত্‍সকরা দেখতে পান অন্তত ১৫২টি ধাতব বস্তু রয়েছে তাঁর পেটে। পেলভিকের হাড়ের কাছে ঝুলে ছিল সেগুলো। মোট ৯৬টি ছোট পেরেক, ২৩টি বড় পেরেক, স্ক্রু, কয়েন, চুলের ধাতব পিন ও একটি চাবির ছবি আসে এক্স রেতে।
পেটে ব্যাথা ও নিশ্বাসে কষ্ট নিয়ে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। রক্তাল্পতা ও অপুষ্টির চিহ্ন স্পষ্ট ছিল তাঁর শরীরে। অস্ত্রপচারের আগে ক্রমাগত রক্ত, রক্তজাত দ্রব্য, প্রোটিন ও অন্যান্য পুষ্টির ওষুধ দিয়ে স্বাভাবিক অবস্থায় আনা হয় তাঁকে। অবশেষে ৯০ মিনিটের অস্ত্রপচারে চিকিত্‍সকরা বের করে আনেন বস্তুগুলি।
বহুবছর ধরে তাঁর অদ্ভুত আচরণের জন্য তাঁকে মন্দিরে নিয়ে গিয়েছে তাঁর পরিবার। গত ৫ বছর ধরে মানসিক চিকিত্‍সাও চলছিল তাঁর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ পরবর্তী সংবাদ অবিবাহিত মেয়েদের জিন্সের প্যান্ট, মোবাইলে নিষেধাজ্ঞা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads