ads

মঙ্গলবার , ১২ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আশা জাগিয়েছে বিটি বেগুন

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরে আশা জাগিয়েছে বিটি বেগুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic-2হাকিম বাবুল, শেরপুর : শেরপুরে বিটি বেগুনের পরীক্ষামুলক আবাদে ভাল ফলন হয়েছে। প্রচলিত বেগুনের চেয়ে বিটি বেগুনের ফলন হয়েছে প্রায় দ্বিগুন। তাছাড়া ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমন না হওয়ায় বিটি বেগুন নিয়ে আশাবাদী হয়ে ওঠেছেন কৃষকরা। কৃষক ও কৃষি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনের দিনে বিটি বেগুন সব্জী হিসেবে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে যথেষ্ট ভুমিকা রাখবে।

Shamol Bangla Ads

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি’র সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধানে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলায় এবার কৃষক পর্যায়ে পরীক্ষামুলকভাবে বিটি বেগুনের আবাদ করা হয়। নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের বিটি বেগুন আবাদকারী কৃষক মোকছেদুল আলম জানান, বেগুনের অন্যান্য জাতের তুলনায় বিটি বেগুন দ্বিগুনেরও বেশী ফলন হয়েছে। তিনি জানান, তার ২০ শতাংশের প্লট থেকে প্রতি সপ্তাহে তিনি দেড়শ’ কেজি থেকে ২০০ কেজি করে বেগুন তুলে বিক্রী করছেন। বিটি বেগুনে পোকার কোন আক্রমণ নেই। উত্পাদিত বেগুন দেখতেও বেশ সুন্দর। বাজারে অন্য বেগুনের তুলনায় এর চাহিদাও প্রচুর। এটি খেতে বেশ সুস্বাদু, সিদ্ধও হয় তাড়াকাড়ি।
চন্দ্রকোণা বাজারে কথা প্রসঙ্গে হামিদুর রহমান নামে এক ভোক্তা বলেন, আমি নিজে বাজার থেকে কিনে নিয়ে বিটি বেগুন রান্না করে খেয়েছি। সব্জী হিসেবে এটি খুব ভাল। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। খেতেও বেশ ভালো লাগে।
নকলা উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, বেগুনের প্রধান শক্রু ডগা ও ফল ছিদ্রকারী পোকা। সাধারন বেগুনে বোনা থেকে শুরু করে ফসল উত্তোলন পর্যন্ত পোকার আক্রমণ রোধে ৫০/৬০ বার কীটনাশক স্প্রে করতে হয়। কিন্তু বিটি বেগুনে কীটনাশক স্প্রে করার প্রয়োজন হয়না বিধায় এটা স্বাস্থ্য ও পরিবেশের জন্য সুফলদায়ক। তিনি বলেন, স্থানীয় জনপ্রিয় জাতের বেগুনের সাথে জিন প্রতিস্থাপনের মাধ্যমে বিটি বেগুন উদ্ভাবন করা হয়েছে। যা মানবদেহের জন্য কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না। তাছাড়া কৃষকরা এর বীজও সংরক্ষণ করতে পারবে।
শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ বলেন, বিটি বেগুন মানে ‘বেসিলাস থ্রোরোঞ্জলিসিস’ নামের এক প্রকারের ভাইরাস। যার ‘জীন’ এই বেগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যার ফলে এ জাতটি বেগুনের ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী। এতে বিষ প্রয়োগ কম লাগে। যার কারণে পরিবেশের ভারসাম্যও রক্ষা হয়। বিটি বেগুন নিয়ে পরিবশেবাদীদের বিরোধীতার প্রসঙ্গে তিনি বলেন, এক সময় বিটি তুলা, হাইব্রীড জাতের ধান নিয়েও অনেক কথা হয়েছে। কিন্তু এখন বিটি তুলা এবং হাইব্রীড জাতের বিভিন্ন ফসলের উত্পাদন দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও সময়ের চাহিদা মেটাতে কার্যকর ভুমিকা রাখছে। বিটি বেগুন নিয়েও এখনকার বিরোধীতা ও আশংকা একসময় ঠিকই দূরীভুত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসির দাবিতে গাবতলীতে ছাত্রলীগের মানববন্ধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads