ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হোসেনপুরে ঈদকে সামনে রেখে জুয়া খেলার মহোত্সব

খবর টি পড়েছেন : ২১৬
হোসেনপুরে ঈদকে সামনে রেখে জুয়া খেলার মহোত্সব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদকে সামনে রেখে বিভিন্ন হাট-বাজার ও চরাঞ্চলে জুয়া খেলার মহোত্সব চলছে। গত এক সপ্তাহে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখলে ‏ব্রহ্মপুত্র নদের বিধৌত দুর্গম এলাকায় অভয় আশ্রম হিসেবে ব্যবহার করছে এলাকার পেশাদার জুয়ারীরা। ওই এলাকার হাট-বাজার ও দুর্গম চরাঞ্চল গুলোতে কমপক্ষে ২৫টি স্পটে পট ও তাস দিয়ে জুয়া খেলা চলে আসছে।খোঁজ খবর নিয়ে জানাগেছে, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা,ময়মনসিংহ জেলার নান্দাইল ও গফরগাঁও উপজেলার সীমান্ত দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে। নদের বাঁকে জেগে উঠেছে নতুন নতুন চর। সমাজ সচেতন ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতে এসব এলাকায় লাখ লাখ টাকার খেলা হচ্ছে।বর্তমানে চর-কাটিহারী,চর-হাজিপুর,চর-কাওনা,বিলবাগমারা,নাককাটারচর,হাজিপুর কাচারী বাজার,হোগলাকান্দি বাজার,আশুতিয়া বাজার সহ কমপক্ষে ২৫টি র্স্পটে ঈদকে সামনে রেখে জুয়া খেলার মহোৎসব চলছে। চরাঞ্চল গুলোতে রাস্তা না থাকায় যাতায়াতের দিক থেকে দূর্গম হওয়ায় পুলিশ প্রশাসন ঐ জুয়ারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না। এলাকার সচেতন মহল এসব বন্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের সাবেক পিপি এড. কাদের খানের মাতার ইন্তেকাল পরবর্তী সংবাদ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে ছাত্র বন্ধু পরিষদের মানববন্ধন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads