ads

বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে ছাত্র বন্ধু পরিষদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২২০
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শেরপুরে ছাত্র বন্ধু পরিষদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DSC_4670স্টাফ রিপোর্টার :ফিলিস্তিন ও লেবাননসহ বিশ্বের সকল গণহত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের সংগঠন ‘ছাত্র বন্ধু পরিষদ (সিবিপি)’ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। সিবিপি’র সভাপতি রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কমূসূচিতে একাত্মতা প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মেরাজ উদ্দিন, সাধারন সম্পাদক রফিক মজিদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবু ঈসা মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্থায়ী ওই মানববন্ধন কর্মসূচিতে সিবিপি’র কর্মকর্তা-সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ইসরাইলের ওই নৃশংস হামলা ও নারকীয় হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধে বিশ্ববিবেক জাগ্রত হওয়ার আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হোসেনপুরে ঈদকে সামনে রেখে জুয়া খেলার মহোত্সব পরবর্তী সংবাদ নড়াইলের লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে কোচিং বন্ধে…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads