শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী থানার ওসি বেলাল উদ্দিন তরফদারের নেতৃত্বে এ.এস.আই ইউসুফ আলী গত সোমবার গভীর রাতে শ্রীবরদী বাজার এলাকা থেকে মরণনেশা হেরোইন বিক্রিকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবুল মিয়া (৩০) পৌর এলাকার কলেজ রোডের ফজি মিয়ার ছেলে।



















