রেজাউল করিম, শ্রীবরদী (শেরপুর) : শিক্ষার মানোন্নয়নে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে ১৫ জুলাই মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসআইপিসির সভাপতি খলিলুর রহমান। উপজেলা এডিপি হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন এডিপির শিক্ষা বিষয়ক প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ঝান্ডা মৃ। প্রজেক্ট অফিসার নম্রতা হাউই এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসআইপিসির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মাষ্টার, মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম, কাকিলাকুড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার আতাউর রহমান, মেরিনা বেগম প্রমূখ।



















