বগুড়া সংবাদদাতা: জেলা বিএনপি কর্তৃক বগুড়ার সারিয়াকান্দি থানা ও পৌর বিএনপি কার্যকরি কমিটি হঠাৎ বিলুপ্তি ঘোষণার প্রতিবাদে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে পৌর ও থানা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও উপজেলার ১২ ইউনিয়ন থেকে আগত দলটির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। বিএনপি নেতা মেহেদী হাসান সুফলের নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলমের কুশপুত্তলিকা দাহ করে।



















