ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

খবর টি পড়েছেন : ১৯২
শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

semai-finalশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকায় শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে যত্রতত্রভাবে গড়ে ওঠেছে বি.এস.টি.আই. অনুমোদন বিহীন সেমাই কারখানা। সরকারের রাজস্ব ফাকি দিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার অনুপযোগী ভেজাল সেমাই। ঈদকে সামনে রেখে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অবৈধভাবে সেমাই কারখানা তৈরি করে দেশের প্রখ্যাত ব্র্যান্ডের সেমাই মোড়ক সংগ্রহ করে তাদের উৎপাদিত সেমাই ভরে বাজারজাত করে আসছে। ক্ষতিকর রঙ, ভেজাল সোডা, ডালডা, নিম্নমানের পাম্পওয়েল ও ময়দা দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে দেদারছে বাজারজাত করছে। বিগত বছরগুলোতে রমজান মাসে অবৈধ সেমাই কারখানা গুলোতে প্রশাসনের পক্ষ থেকে ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও এ বছর তেমন কোন উদ্যোগ চোখে পড়ছে না। আর এ সুযোগে শ্রীবরদী পৌর এলাকার নয়াপাড়া গ্রামে ও উত্তর শ্রীবরদী কলেজ রোড এলাকাসহ উপজেলার বেশ কিছু স্থানেই মৌসুমী সেমাই ব্যবসায়ীরা সেমাই কারখানা স্থাপন করেছে। এসব ভেজাল সেমাই বাজার থেকে বেশি দামে কিনে একদিকে যেমন প্রতারণার শিকার হচ্ছে তেমনি সেমাই খেয়ে অসুস্থ্য হয়ে পড়ছে অনেকেই। শ্রীবরদীর অভিজ্ঞ সচেতন মহল অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই উৎপাদন বন্ধে শেরপুরের জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিক্ষার মানোন্নয়নে শ্রীবরদীতে আলোচনা সভা পরবর্তী সংবাদ গাজায় গণহত্যাকারীদের সঙ্গে বিএনপির মিল রয়েছে : হাছান…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads