ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজায় গণহত্যাকারীদের সঙ্গে বিএনপির মিল রয়েছে : হাছান মাহমুদ

খবর টি পড়েছেন : ১৯০
গাজায় গণহত্যাকারীদের সঙ্গে বিএনপির মিল রয়েছে : হাছান মাহমুদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Hasan Mahmudশ্যামলবাংলা ডেস্ক : গাজায় গণহত্যাকারীদের সঙ্গে বেগম খালেদা জিয়া ও তার দলের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি ১৫ জুলাই মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জনতার প্রত্যাশা ও মুজিব সেনা ঐক্যলীগ আয়োজিত আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, গাজায় এখন যেভাবে হামলা হচ্ছে, ৫ জানুয়ারির নির্বাচনের আগে এদেশেও তেমনিভাবে পেট্রোল বোমা দিয়ে হামলা করা হয়েছে।
ড. হাছান মাহমুদ বলেন, দেশে কয়েকটি মানবাধিকার সংগঠন আছে, যারা বিশ্বের কোথাও কোন কিছু হলেই বিবৃতি দেয়। কিন্তু গাজায় ইসরায়েলিদের হামলা নিয়ে তাদের কোন বিবৃতি দেখতে পাচ্ছি না। এদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে। তিনি বলেন, যে বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনের পর গর্তের মধ্যে ঢুকে পড়েছিল, তারাই আবার সেই গর্ত থেকে মাথা বের করে উঁকি দিচ্ছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই।
ভারতের সঙ্গে সমুদ্রজয়ের প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি আমাদের কোনো বিজয়ই মেনে নিতে পারেনি। এ কারণেই সমুদ্র জয় নিয়েও অপ্রপচার চালাচ্ছে। তবে ভারতের সঙ্গে আমরা কত পেলাম, আর তারা কত পেল- এই হিসেবটা মিলালেই হবে, জয় কাদের হয়েছে।
জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই পরবর্তী সংবাদ ব্রাজিলে ভারত-চীন বৈঠক ফলপ্রসূ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads