ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীর বাজারে মুল্য তালিকা ছাড়াই চলছে ব্যবসা

খবর টি পড়েছেন : ২২৮
রাজশাহীর বাজারে মুল্য তালিকা ছাড়াই চলছে ব্যবসা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ratরাজশাহী প্রতিনিধি : সরকারি নিয়ম অনুযায়ী দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানোর কথা থাকলেও রাজশাহী মহানগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা তা মানছেন না। ১৫ জুলাই মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেব বাজার, লক্ষ্মিপুর বাজার, শাল বাগান বাজার, শিরোইল বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ ব্যবসায়িরা তাঁদের দোকানে বিভিন্ন পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে রাখেননি।নগরীর অন্যতম খুচরা ও পাইকারী পণ্যের বাজার সাহেব বাজারে কয়েক শতাধিক দোকান রয়েছে। সেখানেই কোনো দোকানে পণ্যের মূল্যতালিকা টাঙানো নেই। তবে সাহেব বাজারের খুচরা তরকারি বাজারে যে তালিকা টাঙানো রয়েছে তাতে নাম রয়েছে ২৮টি পণ্যের।
তালিকার প্রথম দিকে চাল, গরু, খাসি ও মহিষের গোস্তের দাম উল্লেখ আছে। ওই দাম বসানো হয়েছে করা হয়েছে ২০১২ সালের ৮ আগস্ট। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে টাঙানো ওই তালিকায় সাঁটানো হয়েছে সিটি করপোরেশনের দোকান বরাদ্দের একটি বিক্ষপ্তি।নগরীর পাইকারী বাজার খ্যাত মাস্টারপাড়া বাজারের ব্যবসায়িরা বলছেন, বাজার কমিটির পক্ষ থেকে একটি মূল্যতালিকা বাজারের একটি স্থানে রাখা হবে বলে পৃথক পৃথক দোকানে টাঙানো হয়নি। তবে এই একটি তালিকাও টাঙিয়ে রাখতে দেখা যায়নি।পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, শসা প্রভৃতির খুচরা ও পাইকারী ব্যবসায়িরা মূল্যতালিকা না টাঙানোর কথা স্বীকার করেছেন তারা। ব্যবসায়ি সমিতি এ নিয়ে কোন উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন। তবে মঙ্গলবার বাটখারা পরিমাপ বিষয়ে ব্যবসায়িতের সমিতি সতর্ক করেছে বলে জানান ব্যবসায়িরা। ক্রেতারা বলছেন, মূল্যতালিকা টাঙানো হলে ক্রেতাদের কেনাকাটা করতে অনেক সুবিধা হয়। কিন্তু ব্যবসায়িরা তা মানছেন না। ফলে পণ্যের দাম নিয়ে অন্ধকারেই থাকতে হচ্ছে ক্রেতাদের। এসময় ব্যবসায়িদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার দাবি জানান সাধারণ ক্রেতারা।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী বাজার মনিটারিং কর্মকর্তা শামিমূল হক জানান, রমজানের শুরু থেকেই বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা কালে ব্যবসায়িদের পণ্য মূল্যতালিকা টাঙানোর ব্যপারে সর্তক করা হয়েছিলো। তবে অধিকাংশ ব্যবসায়ি মূল্য তালিকা টাঙাননি।
সরকারি নিয়ম অনুযায়ী ব্যবসায়িদের মূল্যতালিকা টাঙানো না থাকলে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি দেখভাল করতে আগামীকাল (বুধবার) নগরজুড়ে ভ্রাম্যমান আদালত পরিচানা করা হবে বলে জানান ওই বাজার মনিটরিং কর্মকর্তা।এ ব্যাপারে রোজার শুরুতে ব্যবসায়িদের নিয়ে মতবিনিময় সভা করে সচেতন করেছে জেলা প্রশাসন।সর্বশেষ গত ৩ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ ব্যবসায়িদের সতর্ক করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকেও নগরীর দোকানগুলোয় পণ্যের মূল্যতালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়িদের পরামর্শ দেয়া হয়েছিলো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন পরবর্তী সংবাদ জমে উঠেনি শেরপুরের ঈদ বাজার

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads