ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

খবর টি পড়েছেন : ৩১৮
ভারতে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

bill-clintoলজয়দেব দাস, কলকাতাঃ ভারতে এলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন৷ সোমবার রাতেই প্রতিনিধি দলের সঙ্গে জয়পুর পৌঁছন তিনি৷ আন্তর্জাতিক বিমানবন্দর সঙ্গনেরে অবতরণ করার পর কড়া নিরাপত্তা বেষ্টনীতে হোটেল পৌঁছন প্রাক্তন প্রেসিডেন্ট৷ আগামীকাল একটি এনজিও পরিচালিত বিভিন্ন সরকারি স্কুলের রান্নাঘর পরিদর্শনে বেরবেন বিল ক্লিনটন৷ উল্লেখ্য, বিপুল সংখ্যক সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করার দায়িত্ব সামলাচ্ছে সংশ্লিষ্ট এনজিওটি৷ 

Shamol Bangla Ads

বিশ্বস্বাস্থ্য, আবহাওয়ার পরিবর্তন, আর্থিক বিকাশ ও সাধারণ মানুষের হাতে দুরারোগ্য ব্যাধির ওষুধ পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে ভারত সফর তাঁর৷ পাশাপাশি এশিয়া/প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলি নিয়ে ক্লিনটন ফাউন্ডেশনের কাজের খতিয়ান তুলে ধরবেন তিনি৷ ১৭ জুলাই তিনি চলে যাবেন লখনউতে৷ সেখানে স্কুল ও কমিউনিটি সেন্টারগুলি পরিদর্শন করবেন তিনি৷ শুধু ভারত নয়, ১৬ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফরেও যাবেন এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেশবপুরে পাউবোর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত :… পরবর্তী সংবাদ রাজশাহীর বাজারে মুল্য তালিকা ছাড়াই চলছে ব্যবসা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads