ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেশবপুরে পাউবোর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত : আড়াই শতাধিক পরিবার পানিবন্দি

খবর টি পড়েছেন : ১৯৫
কেশবপুরে পাউবোর বাঁধ ভেঙ্গে ৩ গ্রাম প্লাবিত : আড়াই শতাধিক পরিবার পানিবন্দি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

keshabpur-jessore-(pic)=15-07-2014শামসুর রহমান, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের শ্রীহরি ও ভদ্রা নদীর গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে সন্ন্যাসগাছা, গৌরীঘোনা ও আগরহাটি গ্রাম প্লাবিত হয়ে আড়াই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্থ হয়েছে সবজি ক্ষেত, বীজতলা ও কাঁচা ঘরবাড়ি। 

Shamol Bangla Ads

সরেজমিনে জানা গেছে, পূর্ণিমার জোয়ারে অস্বাভাবিকভাবে নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলার ভদ্রা নদীর সন্ন্যাসগাছা গ্রামের গাজী বাড়ি নামক স্থানে ও শ্রীহরি নদীর আগরহাটি নতুন আশ্রয় কেন্দ্র থেকে হাকিম গোলদারের বাড়ি পর্যন্ত গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে সন্ন্যাসগাছা, গৌরীঘোনা ও আগরহাটি গ্রামে পানি ঢুকে পড়েছে। ফলে শতাধিক পুকুর, ৩০ টি মাছের ঘের, শতাধিক বিঘা ফসলের ক্ষেত ও আড়াই শতাধিক পরিবারের ঘরবাড়ি প্ল¬াবিত হয়েছে। বাঁধ সংলগ্ন গ্রামের বাসিন্দা রাজ্জাক গোলদার, শাহাজান গোলদার, রেজাউল ইসলাম, রোস্তম আলী, আসাদুল ইসলাম, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম বলেন, যখন নদীতে জোয়ার আসছে তখন দূর্ভোগ চরম আকার ধারণ করছে। স্থানীয় ইউপি সদস্য সরদার মুজিবুর রহমান গত তিনদিন যাবত এলাকার বাঁধ রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান। গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম আলী রেজা বলেন, ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করায় ৩ গ্রামের আড়াই শাতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস বলেন, আমনের বীজতলা, আউশের ও সবজির ক্ষেত তলিয়ে ৫ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করে এসে জানান, ওই এলাকার ৩০ টি মাছের ঘের ও শতাধিক পুকুর প্লাবিত হয়ে প্রায় ১ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বাঁধের ২/৩ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, তিনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেছেন। পানি বন্দি মানুষের দুরাবস্থার কথা জেলা প্রশাসককে জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত পরবর্তী সংবাদ ভারতে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads