কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, আইনের উর্ধে কেউ নয়, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। জেলার শান্তিপ্রিয় সাধারণ মানুষের শান্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব আমার আপনার সবার। তিনি মঙ্গলবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলার মাসিক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, কুষ্টিয়া জেলার একটা সুনাম আছে কিন্তু দৌলতপুর উপজেলার কিছু ঘটনা কুষ্টিয়া জেলার ভাবমুর্তিকে নষ্ট করছে। প্রতিনিয়তই দৌলতপুর উপজেলার কোন না কোন ঘটনার সংবাদ স্থানীয়সহ জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হচ্ছে। যা খুবই দুঃখজনক। গতকালও টেন্ডার নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষে পুলিশ সহ ৫জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি বলেন, জেলার জনগনের জীবনযাত্রা স্বাভাবিক ও সন্ত্রাসমুক্ত রাখতে সন্ত্রাসী, চরমপন্থী সহ সকল অপরাধী সে যে দলের কিংবা যতই শক্তিশালি হোক না কেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে। কোন নৈরাজ্য ও নাশকতা কর্মকান্ড মেনে নেয়া হবে না। আপনার এলাকায় যে ঘটনায় ঘটুক না কেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ, বিজিবি ও র্যাবকে সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করবেন। এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। জেলার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সকল সমালোচনার উর্ধ্বে থেকে কাজ করতে হবে। দেশ তথা জাতির কল্যানে যত ভাল কাজ করবেন তার প্রশংসা যেমন পাবেন তেমন খারাপ সমালোচনা হবে। তাই বলে বসে থাকলে চলবেনা। পিছু লোক কিছু বলবেই। সততা ও সাহসিকতার সাথে জেলার আইনশৃংখলার উন্নয়নে এগিয়ে যেতে হবে। ঘটনা যতই নির্মম হোক না কেন সেটি কঠোর হস্তে মোকাবেলা করা হবে। দেশের জনগণের জান মাল রক্ষায় যে কোন অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। আমরা অপরাধ একেবারে নির্মূল করতে না পারলেও প্রতিরোধে সবাই আন্তরিকতার সাথে কাজ করতে পারি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহাম্মদ, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদরুদ্দোজা, জেলা আওয়ামীরীগের সাধারন সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খাতুন, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, এনএসআই’র সহকারী পরিচালক আমিনুজ্জামান, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ওরফে আলম মালিথা, খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দীন খান, কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি এ্যাড.আকরাম হোসেন দুলাল, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম, নারী নেত্রী আলম আরা জুঁই, আনসার ভিডিপি’র জেলা কমান্ডার ফেরদৌস আহমেদ, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক তৌহিদুজ্জামান, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভারানী পাঠক, কুষ্টিয়া রাইফেলস ক্লাবের মনসুর চৌধুরী, জেলা বিএফএ’র নেতা আব্দুল লতিফ, সমাজ সেবার উপ-পরিচালক আব্দুল গনি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম প্রমুখ। সভায় চলতি বছরের মে-জুন মাসে জেলার ৬টি উপজেলা ও ৭ টি থানায় সংঘঠিত ডাকাতী, দস্যুতা, খুন, দাংগা, দাংগাসহ খুন, নারী নির্যাতন, অপহরণ,পুলিশের কাজে বাধাদান, সিঁদেল, পশু, ও তার চুরি, অস্ত্র আইন, চোরাচালান ও অন্যান্য অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে চলতি বছরের মে ও জুন মাসে ১৩৭টি অপরাধের পরিসংখ্যান তুলে ধরা হয়।



















