জয়দেব দাস, কলকাতাঃ ভারতের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমারের পাকিস্তানের পৈতৃক বাড়িটিকে জাতীয় ঐতিহ্যবাহী ভবন হিসাবে সংরক্ষন করার সিদ্ধান্ত গ্রহন করেছে পাকিস্তান সরকার। পাক প্রধানমন্ত্রী নওয়াজ সরিফ সোমবার এই ঘোষণার কথা হানিয়েছে। ‘মুঘল এ আজম’, ‘দেবদাস’, ‘আজাদ’, ‘গঙ্গা যমুনা’র মত বিখ্যাত ছবির প্রবাদপ্রতিম নায়ক জন্মগ্রহন করেছিলেন পাকিস্তানের লাহোরে এবং ভারতের মত পাকিস্তানেও আছে তাঁর অসংখ্য দর্শক। দিলীপ কুমারের সিনেমা গুলি উর্দুতে ভাষান্তরিত করে দেখান হয়েছে পাকিস্তানে বহুবার এবং পাকিস্তানের সিনেমাপ্রেমীদের কাছে আজও দিলীপ কুমার এক বিশাল শ্রদ্ধার মানুষ।

দিলীপ কুমারের পৈতৃক বাড়িটি পেশোয়ারের কিশা খায়ানি বাজার এলাকায় ১৩০ স্কোয়ার মিটার জায়গা নিয়ে অবস্থিত। পাকিস্তান সরকার এই বাড়িটি জাতীয় ঐতিহ্যবাহী ভবন করে সেটিকে একটি সংগ্রহশালা করতে চায়। ডিরেক্টর জেনারেল পিএনসিএ মাসুদ মিরজা জানিয়েছেন যে তাঁরা তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে নির্দেশটি এসেছে এবং তাঁরা যত দ্রুত সম্ভব বাড়িটি সংরক্ষনের কাজ শুরু করে দেবেন।এর পূর্বে পাকিস্তান সরকার ১৯৯৭ সালে দিলীপ কুমারকে ‘নিশান-এ-ইমতিয়াজ’ সম্মান দিয়েছিল, যদিও তা নিয়ে শিবসেনা সমস্যা সৃষ্টি করেছিল। পাক সরকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতার বাড়িটিকে সংগ্রহশালা করার পর ৯১বছরের এই প্রবীন অভিনেতাকে আমন্ত্রন করে নিয়ে আসবেন এই দেশে। আশা করা হচ্ছে এই প্রচেষ্টা ভারত ও পাকিস্তানের সম্প্ররককে আরও মজবুত করতে সাহায্য করবে।



















