ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বাংলা ছবিতে পা রাখলেন সুস্মিতা সেন

খবর টি পড়েছেন : ১৮৩
এবার বাংলা ছবিতে পা রাখলেন সুস্মিতা সেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

sushmitasen1জয়দেব দাস, কলকাতা : বেশ কিছুদিনের বিরতির পর আবার ফিরে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন বিশ্বসুন্দরী তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। আর নিজের প্রথম বাংলা ছবি নিয়ে খুবই খুশি বাঙালি সুস্মিতা। তাঁর প্রথম ছবি হতে চলেছে ‘নির্বাক’। এই ছবিতে সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। শ্রীজিত পরিচালিত ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস।
এর আগে তিনি হিন্দি ছবিতে কাজ করলেও বাংলা ছবিতে এতদিন কাজ করার সুযোগ হয়নি। তবু বারবার বাংলা ছবিতে অভিনয়ের ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি। এতদিনে সে ইচ্ছা পূর্ণ হল। বাংলার এখন সবচেয়ে সফল পরিচালক শ্রীজিত মুখোপাধ্যায়ের ‘নির্বাক’ ছবিতে দেখা যাবে সুস্মিতাকে। সুস্মিতার কথায়, “আমার প্রথম বাংলা ছবির শুটিংয়ের জন্য আর দিন চারেকের মধ্যেই কলকাতা যাচ্ছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি শুরুর জন্য। ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে যেন আবার সেই শিকড়ের কাছেই ফিরে যাচ্ছি।” এতদিন বাংলা ছবিতে দেখা যায়নি কেন সুস্মিতা সেনকে? এতদিনে একবারও বাঙালি পরিচালকদের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব কি পাননি? উত্তর একেবারে নিজের ঢংয়ে অত্যন্ত সাবলীলভাবে দিলেন ৩৮ বছরের সুস্মিতা। জানালেন, “আমি তামিল ভাষার ছবি করতে পারি, তেলেগু ভাষার ছবি করতে পারি, কিংবা অন্য যে কোনও ভাষার ছবি করতে পারি। কিন্তু বাংলা ছবিতে অভিনয়ের নাম শুনলেই খুব ভয় লাগত। কিন্তু এখন সেই ভয়টা কাটিয়ে উঠেছি। আমি অত্যন্ত প্রতিভাবান কয়েকজন অভিনেতার সঙ্গে কাজ করব। আমার খুবই ভাল লাগছে।” ‘নির্বাক’ ছবিতে সুস্মিতার বিপরীতে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত এবং ঋত্বিক চক্রবর্তী। শ্রীজিত পরিচালিত ছবির প্রযোজনার দায়িত্ব রয়েছে ভেঙ্কটেশ ফিল্মস। সুস্মিতা জানিয়েছেন, গৌরাঙ্গ দোশীর আসন্ন ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এবিষয়ে বিস্তারিত ভাবে কিছু না জানিয়ে কিছুটা এড়িয়েই গিয়েছেন সুস্মিত, শুধু জানিয়েছেন, ঐশ্বর্য ও তাঁকে নিয়ে একটি চিত্রনাট্যর প্রস্তাব দিয়েছিলেন দোষী, কিন্তু বিস্তারিতভাবে এবিষয় গৌরঙ্গ দোশীই সব বলতে পারবেন। দীর্ঘদিন ধরেই সুস ও অ্যাশের মধ্যে একটা শীতল সম্পর্ক চলে আসছে। ১৯৯৪ সালে সুস যেখানে মিস ইউনিভার্স হন সেখানে অ্যাশকে মিস ওয়ার্ল্ড হয়েই খুশি থাকতে হয়। সেইখানে থেকেই দুজনের সম্পর্কের অবনতি হয়। তারপর অবশ্য বলিউডে সুসকে টেক্কা দিয়ে বেরিয়ে যান অ্যাশ। বাঙালি না হয়েও অ্যাশ ঋতুপর্ণ ঘোষের ছবি চোখের বালিতে অভিনয় করে সবার প্রশংসা কেড়েছিলেন। সূত্রের খবর সে বিষয়টাও খুব একটা ভাল চোখে নেননি সুস্মিতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের জাতীয় ঐতিহ্য হবে দিলীপ কুমারের পৈতৃক ভিটে পরবর্তী সংবাদ ছাত্রলীগ কর্মী হত্যা : যবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads