ads

মঙ্গলবার , ১৫ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

খবর টি পড়েছেন : ১৯৪
কুষ্টিয়ায় দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুষ্টিয়া প্রতিনিধি  :  কুষ্টিয়া জেলার সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের লোকজন দেশি ঢাল, তলোয়ার, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানায়, গ্রামের বদিউর রহমান বদি গ্রুপের লোকজন একই গ্রামের নূর হকের লোকজনকে বাজারে যেতে বাধা দিলে দুই গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে বদি গ্রুপ হামলা চালিয়ে নূর হক গ্রুপের লোকজনের দু’টি বাড়ি ভাংচুর করে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চারঘাটে মাদক সেবীর ছয় মাসের কারাদণ্ড পরবর্তী সংবাদ কুষ্টিয়া জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads