ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিকদের সাথে নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
সাংবাদিকদের সাথে নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক মোঃ আবু হেনা মোরশেদ জামান গতকাল সোমবার তার সম্মেলন কক্ষে নরসিংদী জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। নবাগত জেলা প্রশাসক নরসিংদীর সকল উন্নয়নমূলক কর্মকান্ডে, নরসিংদীকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি সর্বনাশা মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা, পরিবেশ ও নদী দুষণের হাত থেকে নরসিংদীর মেঘনা, হাড়িধোয়া, আড়িয়াল খাঁ, পুরাতন বহ্মপুত্র ও শীতলক্ষ্মা নদীকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জেলার আইন শৃংখলা পরীস্থিতি স্বাভাবিক রাখা, ফরমালিন ও খাদ্যে ভেজালে মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় মান উন্নয়নে তার যথাযথ ভূমিকা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছেন। জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জিন্নাত রেহানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কামাল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সরকার আদম আলী, আব্দুর রহমান ভূইয়া, সহ-সভাপতি বাদল কুমার সাহা, আবুল ফায়েজ, কোষাধ্যক্ষ শফিকুল মোহাম্মদ মানিক, সাংবাদিক আবু তাহের, মাজহারুল পারভেজ, মশিউর রহমান সেলিম, বেনজির আহমেদ বেনু, মোরশেদ শাহরিয়ার, বদরুল আমিন চৌধুরী, আসাদুল হক পলাশ, হুমায়ূন কবির শাহ্, ফারুক মিয়া, তোফাজ্জল হোসেন, এম,লুৎফর রহমান, এটিএম মোস্তফা বাবর, এনএসপির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। 

পাঁচদোনা বাজারের বেহাল দশা
ব্যাক্তি উদ্ব্যোগে রাস্তা ও ড্রেনেজ ব্যাবস্থার উন্নয়ন

Shamol Bangla Ads

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার টি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থা বিরাজ করছে। যার ফলে পাঁচদোনা বাজারটি এখন জনগনের চলা চলের জন্য সম্পূর্ন অনুপযোগী হয়ে পড়েছে। আর এ বেহাল অবস্থা থেকে কিছুটা পরিবর্তন করার লক্ষে নিজ অর্থায়নে বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা মেরামতের কাজ হাতে নিয়েছেন বাজারের সাবেক সহ সভাপতি মোঃ জাকারিয়া মিয়া। জানাযায়,বৃষ্টির পানি ও বাজারে ব্যবহারিত অতিরিক্ত পানিতে ড্রেনেজ ব্যবস্থা অচল হওয়ায় বাজারের ভিতর রাস্তা ঘাট ও বাজারের পশ্চিম পার্শ্বে ঢাকা সিলেট মহাসড়কে পরিবহন চলাচল ও জন সাধারনের জন্য চলাচল অনুপযোগী হয়ে আছে । বাজারের নিয়মিত বনিক সমিতি থাকার পর ও সমিতির পক্ষ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ না করায় বনিক সমিতির সাবেক সহ সভাপতি দুই লক্ষ ৭০ হাজার টাকা নিজস্ব অর্থ ব্যায় করে বাজারের মূল গলি পথটিকে জনগনের চলাচলের উপযোগী করে গড়ে তোলার জন্য আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ ব্যবস্থা সহ রাস্তা পাকাকরার মেরা মতের উদ্যেগ নেয়। বাজারের ব্যবসায়ীরা জানায়, বর্তমান বনিক সমিতি নামকাওয়াস্তে আছে বাজারের উন্নয়নে তাদের ভূমিকা ক্ষোভ একটা নেই বললেইে চলে। ব্যবসায়ীদের দাবী ব্যাক্তি উদ্যোগের পাশা পাশী বনিক সমিতি বাজার উন্নয়নে এগিয়ে এলে জনগনের কষ্ট অনেকটা লাঘব হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নের প্রত্যয়… পরবর্তী সংবাদ চারযুগেও উন্নয়নের ছোয়া লাগেনি ঝিনাইগাতী বাজারে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads