ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে সোসাইটি ফর আইটি ইন এগ্রিকালচার এর যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ১৯২
কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে সোসাইটি ফর আইটি ইন এগ্রিকালচার এর যাত্রা শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Untitled-1বাকৃবি (ময়মনসিংহ) প্রতিনিধি : কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করা দৃঢ় প্রত্যয় নিয়ে গঠিত হল বাংলাদেশ সোসাইটি ফর ইনফরমেশন টেকনোলজি ইন এগ্রিকালচার (বাসিতা)। গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক প্রফেসর জাতীয় পর্যায়ের এই সমিতি গঠনের ঘোষনা দেন। বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান থেকে বিশিষ্ট পেশাজীবির সমন্বয়ে দুই বছর মেয়াদী একটি ২০-সদস্য বিশিষ্ট কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের প্রফেসর মো আখতারুজ্জামান এবং প্রফেসর ড. মো আলী আশরাফ যথাক্রমে সোসাইটির প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। সোসাইটির কার্য্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮ জন প্রতিনিধি ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পেশাজীবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট, বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউট, এবং কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক প্লাটফরম “উইন ইনকরপোরেট” ও “সবুজবাংলাদেশ২৪.কম” থেকে একজন করে সদস্য রয়েছেন। সোসাইটির সভাপতি প্রফেসর আখতারুজ্জামান বলেন কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং ‘বাসিতা’ একটি অরাজনৈতিক পেশাজীবি সংগঠন যেখানে কৃষিবিদ, প্রকৌশলী ও তথ্য প্রযুক্তিবিদ মিলিতভাবে কৃষিক্ষেত্রে অবদান রাখার সুযোগ পাবেন । বাসিতার সেক্রেটারি প্রফেসর আলী আশরাফ বলেন এই সমিতি কৃষি, কৃষক ও কৃষি পেশাজীবিদের মধ্যে একটি কার্যকরী নেটওয়ার্ক তৈরি করবে যা কৃষি উন্নয়নে সহায়ক ভুমিকা রাখবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত পরবর্তী সংবাদ সাংবাদিকদের সাথে নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads