চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রফিকুল চৌধুরী (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় সোনা চৌধুরী (৫৫) গুরুতর আহত হয়। তার অবস্থা আশংকাজনক। নিহত রফিকুল চৌধুরী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত আফতাব চৌধুরীর ছেলে। ১৪ জুলাই সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে রফিকুল চৌধুরী ও সোনা চৌধুরী মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রফিকুল চৌধুরী ঘটনাস্থলেই নিহত এবং সোনা চৌধুরী গুরুতর আহত হয়। সোনা চৈৗধুরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।



















