ads

সোমবার , ১৪ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জোয়ারের পানিতে কাঠালিয়ায় উপজেলা পরিষদ অফিস ভবন প্লাবিত

খবর টি পড়েছেন : ১৯৬
জোয়ারের পানিতে কাঠালিয়ায় উপজেলা পরিষদ অফিস ভবন প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ- বিষখালী নদীর জোয়ারের পানিতে গত ২দিন যাবত ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী বে সরকারী অফিস ভবন প্লাবিত হয়েছে। ফলে ওই সকল অফিস গুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। হঠাৎ করে বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার মৎস্য অফিস,মাধ্যমিক শিকাষা অফিস,পরিসংক্ষন অফিস,সমবয় অফিস, সমাজ সেবা অফিস, বিআরডিবি অফিস, আনসার বিডিবি অফিস, ভুমি অফিস, যুব উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অফিস,উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও আমুয়া ফেরীর গ্যাংওয়ে ১ থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে যায়।

অপরাধী সংশোধন : ঝালকাঠি কারাগারে সেলাই মেশিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ

Shamol Bangla Ads

জেলখানায় থাকা অপরাধী সংশোধনের জন্য ঝালকাঠি জেলা কারাগারে সোমবার সেলাই মেশিন এবং ক্রীড়া সরঞ্জাম হিসেবে দাবা, লুডু ও কেরামবোর্ড বিতরণ করা হয়েছে। মহিলা কয়েদীর সঙ্গে থাকা শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনাও দেয়া হয়েছে। সমাজসেবা অধিদফতরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন জেল সুপার মোঃ তায়েফ উদ্দিন মিয়ার কাছে উপকরণসমূহ হস্তান্তর করেন। এ সময় সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোঃ ইকবাল কবীর, প্রবেশন অফিসার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির কোষাধ্যক্ষ ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু উপস্থিত ছিলেন।

ঝালকাঠি জেলা কারাগারের অপরাধীদের সংশোধন ও পুনর্বাসনসহ কয়েদীদের চিত্তবিনোদনের জন্য ইতিপূর্বে টেলিভিশন, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী এবং হারমোনিয়াম, তবলা সরবরাহ করা হয়েছে। এছাড়া কাঁথা তৈরি ও সেলাই কাজসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মার্কস অলরাউন্ডারে ঝালকাঠির মেয়ে দিয়ার কৃতিত্ব পরবর্তী সংবাদ চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত