রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বন্যার পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে নয়ন মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পানিতে পড়ার প্রায় ৩০ মিনিট পর অজ্ঞান অবস্থায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। শিশুআজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ঝুনকির চর এলাকা ওই ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রামের কয়েকজন শিশু বন্যার নতুন পানিতে খেলতে গেলে নয়ন মিয়া পানিতে ডুবে যায়। নিহত শিশুর পিতার নাম শাহালম মিয়া। উপজেলার ঝুনকির চর গ্রামে বাড়ি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান জানান হসপাতাল থেকে শিশু মৃত্যুর খবর পেয়েছি ।



















