ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার গন্যমান্য ব্যক্তি, রাজনীতিবিদ, সাংবাদিক চিকিৎসক, আইনজীবী, সরকারি পদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন পেশাজীবিদের সম্মানে ঠাকুরগাঁওয়ে পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার স্থানীয় পুলিশ লাইন মিলনায়তনে এই ইফতার মাহফিল আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন। ইফতার মাহফিলে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস,পুলিশ সুপার ফয়সল মাহমুদ সহ বিভিন্ন স্থরের গণ্যমাণ্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন।



















