পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে অসৌজ্যমূলক আচারণ ও প্রেসক্লাব পরিপন্থি কাজ করার অভিযোগে যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব ভবনে সভাপতি জিএ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসক্লাবের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন গাজী সালাম, মিজানুর রহমান মিজান, এসএম বাবুল আকতার, হাফিজুর রহমান রিন্টু, এসএম আলাউদ্দিন সোহগ, আব্দুল মজিদ, খাইরুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, নজরুল ইসলাম, এম আর মন্টু ও রবিউল ইসলাম। সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার মাহফিলের জন্য ৫ সদস্য বিশিস্ট কমিটি গঠন করা হয়।
পাইকগাছায় তামাকজাত দ্রুব্যের ব্যবহার রোধে সংশোধিত বাজেটে বিশেষ বরাদ্দের উপজেলা চেয়ারম্যানের প্রতিশ্রুতি

পাইকগাছা উপজেলা পরিষদের সংশোধিত বাজেটে তামাকজাত দ্রুব্যের ব্যবহার রোধে বিশেষ বরাদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী। প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে পৌরসভার পর স্থানীয় সরকার পরিষদে এটাই হবে দ্বিতীয় কোন বাজেটে বিশেষ বরাদ্দ। উল্লেখ্য ইতোপূর্বে পাইকগাছা পৌরসভার ২০১৪-১৫ আর্থিক বছরের বাজেটে তামাকজাত দ্রুব্যের ব্যবহার রোধে প্রচার প্রচারণার খাতে ২০ হাজার টাকা বিশেষ বরাদ্দ করা হয়। এদিকে ৯ জুলাই উপজেলা পরিষদের ২০১৪-১৫ আর্থিক বছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট ঘোষনা অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় সাংবাদিক মোঃ আব্দুল আজিজ বাজেটে তামাকজাত দ্রুব্যের ব্যবহাররোধে বিশেষ বরাদ্দের দাবী জানান। সাংবাদিকের এ দাবীর প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী আগামী সংশোধিত বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দের প্রতিশ্রুতি দেন। উপজেলা চেয়ারম্যানের এ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে জনসচেতনতা বৃদ্ধিসহ সাধারণ মানুষের মধ্যে ধুমপানের প্রবনতা কমে আসবে বলে তামাববিরোধী সংগঠনগুলো মনে করছেন।









