ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরে গৃহবধূ নিখোঁজ, স্বামীসহ দুই পরিবারের লোকজন আত্মগোপনে

খবর টি পড়েছেন : ১৯৬
রাজাপুরে গৃহবধূ নিখোঁজ, স্বামীসহ দুই পরিবারের লোকজন আত্মগোপনে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুরের পশ্চিম চারাখালি গ্রামে কুরছিয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী দুলাল খান ও তার ৮ সন্তান, প্রথম স্ত্রী ও প্রথম স্ত্রীর বাবার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছেন। এদিকে স্বামী ও তার পরিবারের লোকজন কুরছিয়াকে হত্যা করে তার লাশ লুকিয়ে রেখেছে বলে অভিযোগ পেলে গতকাল শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মগোপনে থাকা দুলালের ঘরে, একই বাড়ির দুলালের প্রথম শ্বশুর কুদ্দুছ হাওলাদার কৌদ্দার ঘর ও কুরছিয়ার ঘর তল্লাশি করলেও ওই গৃহবধূর কোন খোঁজ পাওয়া যায়নি। কুরছিয়ার ভাই আব্দুল খালেকসহ স্থানীয়রা অভিযোগ করেন, দুলাল, তার প্রথম স্ত্রী ও তার আত্মীয়স্বজনরা মিলে দুবাই ফেরত কুরছিয়ার অর্থ আত্মসাত ও পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার রাতে কুরছিয়াকে কৌশলে তার বাড়ি থেকে দুলালের বাড়িতে ডেকে নিয়ে গভীর রাতে হত্যা করে লাশ লুকিয়ে ফেলেছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে দুলাল, তার প্রথম স্ত্রী-সন্তান ও তার আত্মীয়স্বজনরা পালিয়ে আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে রাজাপুর থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানার জন্য দুলালসহ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাহলেই আসল ঘটনা জানা যাবে।

বিষখালী নদীর জোয়ারের পানি ও বিরামহীন বর্ষনে ঝালকাঠিতে নিম্নাঞ্চল প্লাবিত, জনদূর্ভোগ সৃষ্টি

Shamol Bangla Ads

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে বিষখালী নদীর জোয়ারের পানি অস্বাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় এবং গত কয়েক দিন যাবত বিরামহীন ভারী বর্ষনের কারনে কাঠালিয়া উপ স্বাস্থ্য কেন্দ্র, আমুয়া ফেরীর গ্যাংওয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এতে মারত্বক জন দূর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে হাসপাতালগামী ও আমুয়া ফেরীঘাটের যাতায়েত কারী লোকজনদের জরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। ফসল ও মাছের মারাত্মক ক্ষতি হচ্ছে।

রাজাপুর রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

ঝালকাঠি রাজাপুর রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল শুক্রবার সন্ধ্যায় ইউনিটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরউজ্জামান মনির, রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সভাপতি আউয়াল গাজির সভাপতিত্বে বরিশাল গ্রেসক্লাবের পাঠাগার সম্পাদক মামুনুর রশিদ নোমানী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান, সাংবাদিক দিবস তালুকদার, রাজাপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম বারি খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটি সেক্রেটারি রহিম রেজা, ইউনিটির সদস্য সাংবাদিক এনামুল হক, বদরুদ্দিন তোতা মৃধা, আহসানুল কবির মামুন, এানমুল হোসেন খান, অহিদ সাইফুল, মঈনুল হক লিপু, সাইদুল ইসলাম, সিদ্দিক আকন, এসএম খালিদ হাসান সুমন, নুর হোসেন সুমন, জামাল হোসেন, রুহিদাশ বিশ্বাস, সাইফুল আজম রিপন ও পত্রিকা বিক্রেতা আনিচ হোসেন ও রিয়াজ হোসেনসহ বিভিন্ন শ্রেণি মানুষ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেহেরপুর বাজারে রসে ভরা টই-টম্বুর আনারস পরবর্তী সংবাদ বাসাইল হাসপাতালের চিকিত্সক কর্মকর্তা-কর্মচারিদের অনুপস্থিতিতে উপজেলাবাসি স্বাস্থ্য সেবা…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads