ads

রবিবার , ১৩ জুলাই ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর বাজারে রসে ভরা টই-টম্বুর আনারস

খবর টি পড়েছেন : ১৮৪
মেহেরপুর বাজারে রসে ভরা টই-টম্বুর আনারস
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

pic-04মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে রমজান মাসের শুরু থেকে রসে ভরা টই-টম্বুর সুস্বাদু আনারস বাজারে পাওয়া যাচ্ছে। যদিও মেহেরপুর জেলায় আনারসের চাষ হয়না। সূদর ট্ঙ্গাাইল জেলার মধুপুর, সিলেটের রাঙ্গামাটি সহ দেশের পাহাড়ী অঞ্চল থেকে সুস্বাদু মুখরোচক এই আনারস মেহেরপুরের ফল ব্যবসায়ীরা আমদানী করে থাকেন। তবে গত বছরের তুলনায় এ বছর আনারসের দাম একটু বেশী। রমজান মাসের কারনে দাম বেশী কিনা জানতে চাইলে স্থানীয় ফল ব্যবসায়ী বিসমিল্লাহ ফল ভান্ডারের মালিক বিল্লাল হোসেন জানান, এখনও পরিপুর্নভাবে আনারস মেহেরপুর বাজারে আমদানী হয়নি, আর আমরা ফল ব্যবসায়ীরা গত বছরের তুলনায় বেশী দামে কিনে আনতে হচ্ছে বলেই মুল্যটা একটু বেশী। তবে মেহেরপুর বাজারে বর্তমানে যে দামটা যাচ্ছে আশা করছি আগামী এক সপ্তাহ পর আর এ দাম থাকবে না। মেহেরপুর সহ বিভিন্ন ফলের দোকান ও হাট-বাজারে আনারস বিক্রি হচ্ছে। শহরের পাড়া-মহল্লায় ফেরী করে খুচরা আনারস বিক্রেতা রবিউল ইসলাম ৪০ টাকা থেকে ৮০ টাকা জোড়া দামে আনারস বিক্রি করছেন। খুচরা বিক্রেতা রবিউল জানান, বিক্রিও মোটামুটি ভাল হচ্ছে এই রমজান মাসে। কি দামে কিনে কি দামে বিক্রি করছেন জানতে চাইলে তিনি বলেন বড় সাইজটা ৩ হাজার টাকা, মাঝারীটা ২ হাজার টাকা এবং ছোট সাইজটা ১ হাজার থেকে ১২ শ টাকা দরে কিনে আনছি। মূলতঃ মেহেরপুর বাজারে দেশের কোথায় থেকে আনারস আমদানী করা হচ্ছে? এ বছরে আনারসের ফলন কেমন হয়েছে দেশের যে সব স্থানে আনারস চাষ হয়েছে। এসব বিষয়ে মেহেরপুর বাসস্ট্যান্ডের একতা ফল ভান্ডারের মালিক সাজেদুর রহমান সাজু জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে এখন তিনি মেহেরপুরে আনারস নিয়ে আসছেন এবং এবছর মধুপুরে আনারস ফলন ভালো হয়েছে বলে তিনি জানান। খুচরা বিক্রেতাদের কাছে কি দামে আনারস বিক্রি করছেন, এ বিষয়ে তিনি বলেন ছোট বড় মাঝারী ৩টা সাইজ হিসাব করে পাইকারী দাম নির্ধারন করা হয়। এ বছর বড় সাইজটা ৩ হাজার থেকে ৩২শ টাকা, মাঝারী সাইজটা ১৫শ থেকে ২ হাজার এবং ছোট সাইজটা ১ হাজার থেকে ১২শ টাকা পর্যন্ত ১শ পিচ আনারস পাইকারী মুল্যে বিক্রি ধরা হয়। তবে এই দাম থাকবেনা বলে তিনি জানান।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মুজিবনগর ইউএনও’র বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Shamol Bangla Ads

মেহের আমজাদ,মেহেরপুর : বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডলের বক্তব্যের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে মেহেরপুর হোটেল বাজার এলাকায় অবস্থিত আমরা/৮৫’র কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সমন্বয়কারী মহাঃ আনোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে কেন্দ্র সমন্বয়কারী মহাঃ আনোয়ার হোসেন বলেন, কলেজ কর্তৃপক্ষ অবাধে নকলের প্রস্তাব দেন বলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। তিনি বলেন তার বক্তব্য উদ্দেশ্য মূলক, মিথ্যা ও ভিত্তিহীন। বরং প্রকৃত সত্য হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল কেন্দ্রের সভাপতির দাবী করার পাশাপাশি কেন্দ্র থেকে মোটা অংকের উৎকোচ দাবী করেন। তাকে ধাওয়া বা নাজেহাল করেন মর্মে প্রকাশিত বক্তব্য আদৌ সত্য নহে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী থাকা সত্বেও বে-আইনীভাবে বহিরাগত ব্যক্তিকে পরীক্ষা কক্ষ পরিদর্শন করিয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই আইন ভঙ্গ করেছেন। এছাড়া কলেজ কর্তৃপক্ষ ইতিপূর্বে এইচএসসি পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার বোঝাবার চেষ্টা করেছেন- তিনি (মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা) কেন্দ্রের সভাপতি নন। সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় উপ-সচিব পদমর্যদার একজন কর্মকর্তা। তিনি সচিব পদমর্যাদার হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রের সভাপতি হতে পারেন না। সরকারের এধরণের কোন পরিপত্র নেই।
সাংবাদিক সম্মেলনে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতা ইলাহী মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক ইসমাইল হোসেন, প্রভাষক খালেকুজ্জামান সাবু, প্রভাষক আব্দুর রশিদ, প্রভাষক জামালউদ্দিন বিশ্বাস, প্রভাষক জাহির হোসেন চঞ্চল, প্রভাষক মফিজুর রহমান, প্রভাষক আলীমুদ্দিন শেখ, প্রদর্শক হাসানুজ্জামান প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।

মুজিবনগর গোপালপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যায় চেষ্টা

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জেকের আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫) স্ত্রীর উপর অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যায় চেষ্টা চালায়। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমজাদ হোসেন স্ত্রীর উপর অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যায় চেষ্টা চালায়। প্রতিবেশী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

মেহেরপুরের রাজাপুরে প্রতিপক্ষের হামলা ॥ ভাঙচুর ও একজনকে কুপিয়ে জখম

Shamol Bangla Ads

পূর্ব শক্রতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষ হামলা চালিয়ে এক ব্যক্তির বাড়ি-ঘর ভাঙচুরসহ তাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, রাজাপুর গ্রামের আব্দুস সালামের সাথে প্রতিবেশি সাহাবুল ও হাসানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে এদিন ১০/১২ জন লোক আব্দুস সালামের বাড়িতে হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে তারা আব্দুস সালামকে (৪০) কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ রাজাপুরে গৃহবধূ নিখোঁজ, স্বামীসহ দুই পরিবারের লোকজন আত্মগোপনে

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads