স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার শহরের নিপুণ কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক আশীষ, সাপ্তাহিক শেরপুর সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রেজ্জাক প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, নেতা ফাহিম চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন, ঝিনাইগাতী উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ও পৌর মেয়র মোখলেছুর রহমান তারা, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, আব্দুল আউয়াল চৌধুরী, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট তৌহিদুর রহমান, সাবেক পিপি আব্দুল মজিদ বাদল, এসএম শহিদুল ইসলাম, ফজলুর রহমান তারাসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















